পশ্চিমবঙ্গে রাস্তাঘাট বা প্রকাশ্য স্থানে পশু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধু সরকার অনুমোদিত কসাইখানাতেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে বলে বুধবার সরকারি এক নির্দেশে বলা হয়েছে। ফলে নির্ধারিত নিয়ম না মানলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।
এ মর্মে বুধবার স্বরাষ্ট্র দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত গরু, মহিষ, বলদ, বাছুর সহ বিভিন্ন গবাদি পশু জবাইয়ের ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, পশু জবাই দেয়ার আগে সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির পাশাপাশি সরকারি পশুচিকিৎসকের যৌথ শংসাপত্র বাধ্যতামূলক করা হয়েছে। পশুর বয়স, শারীরিক অবস্থা ও সক্ষমতা খতিয়ে দেখেই সেই শংসাপত্র দেয়া হবে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সংশ্লিষ্ট পশুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে।
এছাড়া পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অন্য কোনও দুরারোগ্য রোগে স্থায়ীভাবে অক্ষম কিনা, তাও পরীক্ষা করে দেখতে হবে। সরকারি নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির কথাও বলা হয়েছে।
দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি এক হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা জেল ও জরিমানা দুই সাজাই একসঙ্গে হতে পারে। ১৯৫০ সালের সংশ্লিষ্ট আইনের আওতায় এই ধরনের অপরাধ আদালত গ্রাহ্য হিসেবেই বিবেচিত হবে বলেও জানানো হয়েছে।

Monshur Ahmed
২ মাস আগেযেই সকল মুসলমান ভুল জায়গায় ভোট দিয়েছে তাদের কর্মফল সকল মুসলমানকে ভোগ করতে হবে!!