ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পুরাতন ভবনে পুরোনো ও ব্যবহারের অনুপযোগী দুটি প্যাসেঞ্জার লিফট প্রতিস্থাপনের লক্ষ্যে নতুন দুটি লিফট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার বিকেলে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পুরাতন ভবনে উপস্থিত হয়ে তিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নতুন লিফট দুটি স্থাপন করা হলে আদালত ভবনে বিচারপ্রার্থী, আইনজীবী, বিচারক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের আওতায় ইতালির তৈরি ‘গড়ার’ ব্র্যান্ডের লিফট দুটি স্থাপন করা হচ্ছে। প্রতিটি লিফটের ধারণক্ষমতা ১ হাজার কেজি এবং গতি প্রতি সেকেন্ডে ১ দশমিক ৫ মিটার। এছাড়া প্রতিটি লিফটে ছয়টি করে স্টপেজ থাকবে। গণপূর্ত ইএম বিভাগ-৩, ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করছে, যার কার্যাদেশের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। ইতোমধ্যে লিফট দুটি প্রকল্প এলাকায় পৌঁছেছে এবং অতি শিগগিরই এগুলোর স্থাপনকাজ শুরু হবে।
উদ্বোধন অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলমসহ ঢাকায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনে দুটি নতুন প্যাসেঞ্জার লিফট স্থাপন কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার
অনলাইন
১৯ মিনিট আগে
২৯ নভেম্বর (রবিবার), ২০২৬, ৭ঃ৫৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
