গোয়ালন্দে রুপালি বাংলাদেশ পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোয়ালন্দে রুপালি বাংলাদেশ পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফন্ট সাইজ:

দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল গোয়ালন্দ সাংবাদিক কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত হয়। এতে সভাপতিত্ব করেনÑ রুপালি বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি মোঃ ফয়সাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার ভুমি মুনতাসীর হাসান খান, গোয়ালন্দ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম, কালের কন্ঠ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি ও গোয়ালন্দ প্রেস ক্লাবের সাবেক সভাপতি গনেশ পাল,ইনকিলাব পত্রিকা গোয়ালন্দ প্রতিনিধি ও সাংবাদিক ফোরামের সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু, মাই টিভি ও কালেবেলা রাজবাড়ী প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক জনতার বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক শেখ মোমিন, দৈনিক গণমুক্তি পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি সাইফুল ইসলাম পারভেজ, আমার দেশ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোঃ জহুরুল ইসলাম হালিম সেখ, গ্রিন টিভির রাজাবাড়ী প্রতিনিধি সোহাগ মিয়া, এটিএন নিউজ সাংবাদিক ও গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়ন সদস্য সচিব মোঃ সুজন খন্দকার, বাংলাদেশের আলো পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক সোহেল রানা চৌধুরী, আলোকিত প্রতিদিন পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি রুহুল আমিন, জাতীয় দৈনিক মুক্তখবর পত্রিকা গোয়ালন্দ প্রতিনিধি মোঃ সেলিম রেজা, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মেহেদী হাসান রনি, আলোকিত সকালের গোয়ালন্দ প্রতিনিধি সোহেল রানা, প্রতিদিনের কাগজ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি নাজমুল হোসেন শান্ত সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ। এসময় আগত অতিথিরা, দেশের বহুল প্রচারিত রুপালি বাংলাদেশ পত্রিকার সফলতা কামনা করেন।