নির্মাতা আতিক জামান গ্রেপ্তার

নির্মাতা আতিক জামান গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীর মহাখালী এলাকা থেকে নির্মাতা আতিক জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শনিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন।
ওসি সালাউদ্দিন বলেন, রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে আতিক জামানকে। গতকাল শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বনানী ২০ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
চলতি বছরের ৫ মার্চ মুক্তি পায় আতিক জামানের ওয়েব ফিল্ম ‘মিউ’। এছাড়া ২০২৩ সালে তার পরিচালনায় ‘জাহান’ এবং ২০১২ সালে ‘চোরাবালি’ নামে দুটো ফিল্ম মুক্তি পায়।