জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ কর্মকর্তা বরখাস্ত, ১ জনকে প্রত্যাহার

ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘বিকৃতি’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ কর্মকর্তা বরখাস্ত, ১ জনকে প্রত্যাহার

ফন্ট সাইজ:

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে জানুয়ারি মাসের ছবিতে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিণী ও শেখ হাসিনার মা’ লেখা ছাপা হয়েছে। শনিবার অধ্যক্ষ সম্মিলনে এই ক্যালেন্ডার সরবরাহ করা হয়। রোববার এই ঘটনায় জড়িত চার কর্মকর্তাকে বরখাস্ত ও একজনকে প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনা তদন্তে কমিটিও করা হয়েছে। এ ছাড়া ক্যালেন্ডারটি ফেরত আনা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শনিবারের এই সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক প্রমুখ। এতে সারা দেশের ২৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের অতিথি, বিদেশি দূতাবাসের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।