পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দীর্ঘ জেরার পর রাতে পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেপ্তার করেছে।
পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় কয়েক দিন বার বার ডেকে পাঠানো হয়েছিল তাকে। সোমবার ডাক পেয়ে তিনি ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন। সেখানে তাকে টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
তবে জেরা ও তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি সুত্রে জানানো হয়েছে।
ইডি সুত্রে বলা হয়েছে, জেরায় তিনি কোনো সহযোগিতা করেননি এবং বিভিন্ন প্রশ্নের অপ্রাসঙ্গিক উত্তর দিয়েছেন। এর পরই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
