লাইভ সম্প্রচার হবে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন
ফাইল ছবি

লাইভ সম্প্রচার হবে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন

ফন্ট সাইজ:

১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংসদীয় গণতন্ত্রে স্বচ্ছতা ফেরাতে এখন থেকে বিধানসভার সমস্ত কার্যাবলি সাধারণ মানুষের জন্য সরাসরি বা লাইভ সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে মানুষ নিজের চোখে বিধায়কদের আচরণ এবং সরকারের কাজের পদ্ধতি দেখতে পাবেন। তিনি আরও বলেন, আমরা চাই দায়বদ্ধতা, ভাষা প্রয়োগের শালীনতা। আমরা চাই সংবিধানকে মাথায় রেখে বিধানসভা এগিয়ে নিয়ে যেতে।

শুক্রবার কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসু সর্বসম্মতভাবে স্পিকার নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের সংসদীয় ব্যবস্থায় স্বচ্ছতা ও মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি দেন।

প্রথমদিনের বিধানসভা অধিবেশন থেকেই মুখ্যমন্ত্রী বিধানসভায় এক নতুন যুগের সূচনা করার বার্তা দেন। তিনি আশা প্রকাশ করেন, বিজনেস অ্যাডভাইজরি কমিটির সিদ্ধান্তগুলি মেনে নিয়ে বিরোধীরা কক্ষের কাজ পরিচালনায় সহযোগিতা করবেন। তবে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে পূর্বতন সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বিরোধী দলনেতাকে ১১ মাস বাইরে রেখে বা কোনও সদস্যকে মারধর করে হাসপাতালে পাঠিয়ে বিধানসভা চালানোর সংস্কৃতিতে আমরা বিশ্বাসী নই। স্পিকারের কাছে তিনি অনুরোধ জানান, বিরোধীদের যেন পর্যাপ্ত মর্যাদা ও কথা বলার সুযোগ দেয়া হয়।

এদিন অধিবেশনের শুরুতেই বন্দে মাতরম গান এবং মুখ্যমন্ত্রী এক গুচ্ছ ঘোষণা করে বুঝিয়ে দিয়েছেন যে, বিজেপি সরকার রাজ্যের সংসদীয় কাঠামো ও গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংস্কৃতিতে আমূল পরিবর্তন আনতে উদ্যোগী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন