ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ এনএস রাজা সুব্রহ্মণি

ফন্ট সাইজ:

লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রহ্মণিকে (অবসরপ্রাপ্ত) নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে নিয়োগ করেছে ভারত সরকার। ভারতের সামরিক নেতৃত্বে এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন। বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের স্থলাভিসিক্ত হবেন তিনি। জেনারেল চৌহানের মেয়াদ ৩০ মে শেষ হবে।
ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের দায়িত্ব চিফ অফ ডিফেন্স স্টাফের ওপর। ভারতীয় সশস্ত্র বাহিনীতে এটা সর্বোচ্চ পদ।
সরকারি ঘোষণা অনুযায়ী,এনএস রাজা সুব্রহ্মণি সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব নেবেন।

লেফটেন্যান্ট জেনারেল সুব্রহ্মণি ভারতীয় সেনাবাহিনীর একজন অত্যন্ত অভিজ্ঞ কর্মকর্তা। তিনি বর্তমানে জাতীয় নিরাপত্তা কাউন্সিল সচিবালয়ে (এনএসসিএস) সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিরক্ষা খাত এবং থিয়েটার কমান্ডের সংস্কারের দিকে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি এই দায়িত্বে আছেন। তার আগে তিনি ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন। ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত তিনি সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফের দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে ভারত সরকার ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনকে পরবর্তী নৌবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত করেছে। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর এফওসি-ইন-সি হিসেবে কর্মরত তিনি। অ্যাডমিরাল স্বামীনাথনের ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি এবং ব্যাপক অপারেশনাল, কৌশলগত ও কর্মী ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন। তিনি অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হবেন। ৩১ মে ত্রিপাঠীর অবসর গ্রহণ করবেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন