পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, জনতার মাঝে শুভেন্দুর অভিষেক

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, জনতার মাঝে শুভেন্দুর অভিষেক

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার কলকাতার আইকনিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষাধিকের বেশি মানুষের উপস্থিতিতে জনতার মাঝে শপথ নিলেন জেলা থেকে উঠে আসা সংগ্রামী রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। রাজ্যটির নবম মুখ্যমন্ত্রী হলেন তিনি। বাঙালিয়ানায় মোড়া এদিনের শপথ অনুষ্ঠানে শুভেন্দু শুভ্র বসন ছেড়ে গেরুয়া পাঞ্চাবি ও ধূতিতে সেজে শপথ নিয়েছেন। মঞ্চের পেছনে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির, বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি। মঞ্চে রয়েছে রবীন্দ্রনাথের বিশাল প্রতিকৃতি। সেখানে শ্রদ্ধা জানান সকলে। শুভেন্দুর শপথের আগে শ্যামাপ্রসাদের সঙ্গী মাখনলাল সরকারকে সম্বর্ধনা দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল ঠিক সাড়ে ১১টায় মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে শপথ নিতে আহ্বান জানান। রাজ্যপাল আরএন রবি আনুষ্ঠানিকভাবে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। শুভেন্দুর সঙ্গে এদিন শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু।পরবর্তী সময়ে বাকি মন্ত্রীরা শপথ নেবেন।
এদিনের শপথগ্রহণ অনুষ্ঠান জাতীয় রুপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেক মন্ত্রী উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন যোগী আদিত্যনাথসহ বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এছাড়াও অনুষ্ঠানে হাজির হয়েছেন কৃতী মানুষেরা।
এদিন সকালে দিল্লি থেকে উড়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনী প্রচারণার শেষ সভায় তিনি বলে গিয়েছিলেন, শপথ অনুষ্ঠানে তাকে পশ্চিমবঙ্গে আসতেই হবে। তিনি সেই কথা রেখেছেন। সকাল ১০ নাগাদ বায়ুসেনার বিমানে কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর হেলিকপ্টারে কলকাতার রেসকোর্স মাঠে নামেন। সেখান থেকে হুডখোলা গাড়িতে একপাশে শুভেন্দু অধিকারী অন্য পাশে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভামঞ্চে হাজির হন।

Mohsin

২ মাস আগে

পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ শাসনে ধর্ম-বর্ন নিবিশেষে সকলে শান্তিতে ছিল এখন আল্লাহ ভালো জানে শুভেন্দ্র অধিকারে অধীনে মুসলিমদের অবস্থা কি হয় কারণ এখন পাগলের হাতে পিস্তল।

মন্তব্য করুন