শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত

শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের আলোচিত পর্যবেক্ষক সাবেক আইএএস সুব্রত গুপ্তকে।

দুদিন আগেই নির্বাচন কমিশন সুব্রত গুপ্তকে ভোট পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। সুব্রত গুপ্ত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া চলাকালীনও বিশেষ‌ রোল পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। সুব্রতের ভূমিকা নিয়ে সরব ছিল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুব্রত নতুন সরকারে নতুন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন। সুব্রত গুপ্ত পশ্চিমবঙ্গে বিভিন্ন দায়িত্বশীল পদে ছিলেন।

এদিন সরকারিভাবে নিয়োগ করা হয়েছে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবও। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব করা হয়েছে শান্তনু বালাকে। তিনি ২০১৭ ব্যাচের আইএএস। এর আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক ছিলেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন