পেট্রো পণ্য সংযমের সঙ্গে ব্যবহার করুন

জ্বালানি সংকট মোকাবেলায় মোদির বার্তা

পেট্রো পণ্য সংযমের সঙ্গে ব্যবহার করুন

ফন্ট সাইজ:

পশ্চিম এশিয়ায় চলমান মার্কিন-ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের সঙ্গে ভারতকে লড়াই করতে হচ্ছে। যুদ্ধে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী অবরোধের ফলে সরবরাহ ব্যাহত হয়েছে । এই আবহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার নাগরিকদের পেট্রোলিয়াম পণ্য বিচক্ষণতার সাথে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে ভোজ্যতেল কেনা কমানোর পরামর্শ দিয়েছেন।

তেলেঙ্গানার হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে মোদি জ্বালানি ব্যবহারে সংযমের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সংযম দেখাতে বলেছেন জীবন যাপনে। কারণ ভারতের জ্বালানির ৮০ শতাংশই আমদানির উপর নির্ভরশীল।

মোদি বলেন, আজকের দিনে পেট্রোল, গ্যাস, ডিজেল এবং এই জাতীয় জিনিসগুলি অত্যন্ত সংযমের সঙ্গে ব্যবহার করা সময়ের দাবি। আমাদের কেবল প্রয়োজনের সময়ই আমদানি করা পেট্রোপণ্য ব্যবহার করতে হবে। এতে শুধু বৈদেশিক মুদ্রাই সাশ্রয় হবে না, যুদ্ধের প্রতিকূল প্রভাবও কমবে বলে তিনি ব্যাখ্যা করেন।

মোদি নবায়নযোগ্য এবং বিকল্প জ্বালানিতে ভারতের দ্রুত অগ্রগতির কথাও তুলে ধরেন এবং উল্লেখ করেন যে, সৌর বিদ্যুৎ উৎপাদনে দেশটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, জ্বালানি খরচ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর ক্ষেত্রেও অভূতপূর্ব অগ্রগতি হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন