মমতার স্নেহধন্য সাবেক আমলারা পদত্যাগ করছেন

মমতার স্নেহধন্য সাবেক আমলারা পদত্যাগ করছেন

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেননি। তবে তার তৈরি করা বিশেষ পদে বসে থাকা অবসরপ্রাপ্ত আইএএস অফিসাররা পদত্যাগ করতে শুরু করেছেন।

মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন দুই অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী। এই দুই অবসরপ্রাপ্ত আমলাই রাজ্যের মুখ্যসচিব পদে ছিলেন।

নবান্ন সচিবালয় সূত্রে  জানা গেছে, মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন সাবেক আমলা মনোজ পন্থ। অবসরের পরে মমতা এদের সকলকে বিশেষ পদ দিয়ে ক্ষমতায় রেখে দিয়েছিল। এবার মমতার বিদায়ের পরপরই তারা নিজেরাই সরে যেতে শুরু করেছেন।

অভিযোগ, গত ১৫ বছরে মমতা অবসরপ্রাপ্ত অনুগত আমলা এবং পুলিশ কর্তাদের পদায়ন দিয়ে সমান্তরাল আমলাতন্ত্র চালিয়েছেন। মমতার স্নেহভাজন বিভিন্ন আমলারা অবসরের পরে মমতার প্রশাসনে বিশেষ পদ পেয়েছেন। তবে মুখ্যমন্ত্রী হিসেবে মমতার বিদায়ের পরে সেই ব্যবস্থায় পরিবর্তন আসতে চলেছে।

এদিকে মমতার সরকারের নিযুক্ত অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত নিজেই মঙ্গলবার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালকে। ২০২৩ সালের নভেম্বর মাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ করা হয়েছিল কিশোর দত্তকে। এরপর থেকে তিনিই এই দায়িত্বে ছিলেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন