সাবেক তৃণমূল কংগ্রেস মন্ত্রীর বিস্ফোরক অভিযোগ

দল টিকিট দেবার জন্য ৫ কোটি রুপি চেয়েছিল

ফন্ট সাইজ:

ভারতের সাবেক ক্রিকেটার এবং বিদায়ী তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী ও বিধায়ক মনোজ তিওয়ারি মঙ্গলবার বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেন যে, ৫ কোটি রুপি দিতে অস্বীকার করায় দল তাকে হাওড়ার শিবপুর আসন থেকে টিকিট দেয়নি। ৪০ বছর বয়সী এই সাবেক ভারতীয় ব্যাটসম্যান এবং বাংলা ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক (প্রথম-শ্রেণির ক্রিকেটে ১০,১৯৫ রান) মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, তার জন্য "তৃণমূল কংগ্রেস অধ্যায় শেষ"। তিওয়ারি অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসে অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাব রয়েছে। আমি এমন সভায় উপস্থিত থেকেছি যেখানে সমস্ত মন্ত্রীদের ডাকা হয়েছিল।

আমাকে প্রতিমন্ত্রী নামক একটি ললিপপ দেওয়া হয়েছিল, যার আসলে কোনো অর্থই ছিল না। আমি যদি উঠে দাঁড়িয়ে বলতাম, 'দিদি, আমি একটি নির্দিষ্ট সমস্যার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই,' তিনি মাঝপথেই আমাদের থামিয়ে দিয়ে বলতেন, 'তোমাদের জন্য আমার সময় নেই।'

তিওয়ারি বলেন, হাওড়া জেলার ব্যর্থ পয়ঃনিষ্কাশন ও নিকাশী ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যাটি তার বারবার চেষ্টা সত্ত্বেও সমাধান করা হয়নি। বিধায়ক হিসেবে আমি আমার নির্বাচনী এলাকার নিকাশী কাজের জন্য দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু যারা বছরের পর বছর নির্বাচন হতে না দিয়ে হাওড়া পৌরসভা নিয়ন্ত্রণ করেছে, তারা কখনো পাত্তা দেয়নি।

তার অভিযোগ, তারা খুবই সাধারণ উন্নয়নমূলক কাজ আটকে রাখত। আমি আপনাদের বলতে পারি যে, কিছু কাজ আমি শুধু বিধায়ক তহবিল থেকেই করাইনি, প্রকল্পগুলো শেষ করার জন্য নিজের পকেট থেকেও টাকা দিয়েছি।

তিওয়ারি আরও বলেন, প্রতি বছর দিদি ভূগর্ভস্থ নর্দমা ব্যবস্থার উন্নয়নের জন্য একটি মহাপরিকল্পনা ঘোষণা করতেন, কিন্তু ওসব ছিল শুধু কথার কথা।

Bonggoj Bihinggo

২ মাস আগে

পার্টি ভালো করেই জানে ঐ সাবেক মন্ত্রী অনেক পাঁচ কোটি দুর্নীতি করেছে, এবং নির্বাচিত হলে ভবিষ্যতেও দুর্নীতি করবে। তাই নমিনেশন চাইলে পাঁচ কোটি দিতে বলেছে। সাবেক মন্ত্রীটি এতো সৎ হয়ে থাকলে ঘটনার সময়েই এ বিষয় প্রকাশ করলেননা কেন?

মন্তব্য করুন