পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা (সিইও) মনোজ কুমার আগরওয়ালকে রাজ্যটির মুখ্যসচিব হিসেবে নিয়োগ করেছে বিজেপি সরকার।
আগরওয়ালের তত্ত্বাবধানে মূলত সহিংসতামুক্ত বিধানসভা নির্বাচন পরিচালনার জন্য প্রশংসার পাশাপাশি ভোটার তালিকায় বিশেষ সংশোধনের সময় গণহারে ভোটারের নাম বাদ দেয়ার জন্য তাকে সমালোচনা করা হয়েছিল।
কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাজ্যটির মুখ্য সচিব নিয়োগ করা হয়েছে মনোজ আগরওয়ালকে। দুষ্যন্ত নারিয়ালার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইএএস কর্মকর্তা মনোজ আগরওয়াল।
জানা গেছে, নারিয়ালা দিল্লিতে বাংলার নতুন আবাসিক কমিশনার হবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পরই নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তাকে সরকারের বিভিন্ন দায়িত্বে নিয়ে এসেছেন। এর আগে নির্বাচন কমিশনের বিশেষ ভোট পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন।
এছাড়া ভবানীপুর কেন্দ্রের বিতর্কিত রিটার্নিং অফিসার সুরজিৎ রায়কে মুখ্যমন্ত্রীর দফতরে কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। মনোজ আগরওয়াল সোমবার দায়িত্ব গ্রহণ করেন এবং আইএএস কর্মকর্তাদের সঙ্গে অধিকারীর প্রথম বৈঠকে তার পাশে বসেছিলেন।

Mohsin
২ মাস আগেনির্বাচনের দুই সপ্তাহ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় টপ্ লেবেলের নির্বাচনী কর্মকর্তার সঙ্গে গোপনে মিটিং বসেন এবং ভোট ইন্জিনিয়ারিং করে এক প্রকার জোর করে মমতা বন্দ্যোপাধ্যায় কে হারিয়ে দেওয়া হলো তার নমুনা আমজনতা দেখতে পেলো নির্বাচন কমিশনারের কর্মকর্তা কে প্রমোশন দেওয়ার মাধ্যমে।