খেলা

সুপার এইটের আগে বড় ধাক্কা লঙ্কান দলে

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

সুপার এইটের আগেই বড়সড় ধাক্কা খেলো শ্রীলঙ্কা। পেশিতে টান লাগার কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন পেসার মাথিশা পাথিরানা। তার পরিবর্তে লঙ্কান দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সদ্যই চোট থেকে ফেরা দিলশান মাদুশাঙ্কা। পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের দিন শঙ্কা দেখা দেয় লঙ্কান দলে। ম্যাচের চতুর্থ বলটি করেই বাঁ পা চেপে ধরে...

নতুন সরকারকে যে বার্তা দিলেন জ্যোতি

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ শপথ নেয়ার পর সাধারণ মানুষের প্রত্যাশা বেড়েছে। জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও তার প্রত্যাশা ব্যক্ত করেন। গতকাল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি রাজনৈতিক হানাহানি ভুলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের...

ফারহানের কীর্তি, রেকর্ড জয়ে সুপার এইটে পাকিস্তান

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে রেকর্ডগড়া জয় তুলে নিয়েছে পাকিস্তান। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে গতকাল নামিবিয়ার বিপক্ষে ১০২ রানের জয়ে সুপার এইটের টিকিট পায় সালমান আলী আঘার দল। রানের হিসেবে সীমিত সংস্করণের বিশ্বকাপে ‘ম্যান ইন গ্রিন’দের সবচেয়ে বড় জয় এটিই। প্রতিযোগিতার ইতিহাসেই পাকিস্তানের প্রথম অন্তত একশ’ রানের জয় এটি। এদিন ব্যাট...

ভারতীয় চ্যানেলে কথা ‘টুইস্ট’ করা হয়েছে: শোয়েব

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর দেশটির টিভি চ্যানেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানকে ধুয়ে দেন শোয়েব আখতার। পাকিস্তানের এ সাবেক পেসার পিসিবি চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিকে ‘অদক্ষ’ এবং ‘অজ্ঞ’ বলে তিরস্কার করেন। তবে নিজ দেশের টিভি চ্যানেলে সুর পাল্টে ফেললেন শোয়েব। জানালেন, ভারতীয় টিভিতে তার কথা...