হাকিমি-দিয়াজদের নিয়েই মরক্কোর বিশ্বকাপ দল, বাদ এন-নেসিরি

হাকিমি-দিয়াজদের নিয়েই মরক্কোর বিশ্বকাপ দল, বাদ এন-নেসিরি

ফন্ট সাইজ:

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মরক্কো। প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি ঘোষিত দলে রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজ ও পিএসজির আশরাফ হাকিমি অনুমিতভাবেই ডাক পেয়েছেন। তবে সবচেয়ে বড় চমক ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দলের অন্যতম প্রধান তারকা ইউসেফ এন-নেসিরির বাদ পড়া।

কাতার বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে জয়সূচক গোল করা আল-ইত্তিহাদ স্ট্রাইকার এন-নেসিরির পাশাপাশি বাদ পড়েছেন উইঙ্গার হাকিম জিয়েখও। সাবেক কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের প্রিয় এই দুই তারকা বর্তমান কোচ ওয়াহবির পরিকল্পনা থেকে ছিটকে গেছেন। এছাড়া সেমিফাইনাল খেলা সোফিয়ান বুফাল, জাভাদ এল ইয়ামিক এবং আশরাফ দারিও জায়গা পাননি দলে। তবে কাতার বিশ্বকাপের দুর্দান্ত পারফর্মার ও অধিনায়ক আশরাফ হাকিমি চোট কাটিয়ে দলে ফিরেছেন।

দলে নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন লিলের ১৮ বছর বয়সী ফরাসি অনূর্ধ্ব-২১ দলের মিডফিল্ডার আইয়ুব বুয়াদি, যার জাতীয়তা পরিবর্তনের আবেদন গত ১৫ মে ফিফা অনুমোদন করেছে। ইংলিশ প্রিমিয়ার লীগ থেকে ডাক পেয়েছেন নুসাঈর মাজরাউই, চাদি রিয়াদ এবং চেমশাদিন তালবি। এছাড়া ফুলহ্যামের ডিফেন্ডার ইসা দিওপ এবং ফ্রাঙ্কফুর্টের আনক্যাপড স্ট্রাইকার আইয়ুব আমাইমুনিকে স্কোয়াডে রাখা হয়েছে।

চলতি বছরের শুরুতে আফ্রিকান কাপ অব ন্যাশনসের (অ্যাফকন) নাটকীয় অধ্যায়ের পর মার্চ মাসে মরক্কোর দায়িত্ব নেন কোচ মোহাম্মদ ওয়াহবি। আগামী ১৩ জুন ইস্ট রাদারফোর্ডে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মরক্কোর বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘সি’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড এবং হাইতি।


মরক্কোর চূড়ান্ত স্কোয়াড:

গোলকিপার: ইয়াসিন বুনু (আল-হিলাল), মুনির এল কাজুই (বেরকানে), আহমেদ রেদা তাগনাউতি (আসফার)।

ডিফেন্ডার: আশরাফ হাকিমি (পিএসজি), নুসাঈর মাজরাউই (ম্যানচেস্টার ইউনাইটেড), নায়েফ আগুয়ের্দ (মার্সেই), ইসা দিওপ (ফুলহ্যাম), চাদি রিয়াদ (ক্রিস্টাল প্যালেস), ইউসেফ বেলাম্মারি (আল-আহলি), জাকারিয়া এল ওয়াহদি (গেঙ্ক), রেদুয়ান হালহাল (কেভি মেচেলেন), আনাস সালাহ-এদিন (পিএসভি, রোমা থেকে ধারে)।

মিডফিল্ড: সুফিয়ান আমরাবাত (রিয়াল বেটিস), আজদিন উনাহি (জিরোনা), বিলাল এল খানুস (স্টুটগার্ট), ইসমায়েল সাইবারি (পিএসভি), আইয়ুব বুয়াদি (লিল), নেইল এল আয়নৌই (রোমা), সামির এল মুরাবেত (স্ট্রাসবুর্গ)।

ফরোয়ার্ড: ব্রাহিম দিয়াজ (রিয়াল মাদ্রিদ), আইয়ুব এল কাবি (অলিম্পিয়াকোস), সুফিয়ান রাহিমি (আল-আইন), আবদে ইজ্জালজুলি (রিয়াল বেটিস), চেমশাদিন তালবি (সান্ডারল্যান্ড), ইয়াসিন গেসিম (স্ট্রাসবুর্গ), আইয়ুব আমাইমুনি (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন