মেসির চোট নিয়ে যা জানালো মায়ামি

মেসির চোট নিয়ে যা জানালো মায়ামি

ফন্ট সাইজ:

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পেয়ে মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ শুরু হতে যখন আর মাত্র কয়েক দিন বাকি, তখন আর্জেন্টিনার এ মহানায়কের চোট ফুটবল বিশ্বে বড় উদ্বেগের জন্ম দিয়েছে। তবে স্বস্তির খবর হলো, মেসির এই চোট অতটা গুরুতর নয় বলে নিশ্চিত করেছে তার ক্লাব ইন্টার মায়ামি।


ক্লাবটি জানিয়েছে মেসির ডান পায়ের পেশিতে একটি ছোটখাটো চোট ধরা পড়েছে। এখন মাঠে তার ফেরার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে নিয়মিত চিকিৎসার অগ্রগতি ও পুনর্বাসনের ওপর।

ম্যাচের ৭২তম মিনিটে হঠাৎ করেই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। চোটের স্থানটি হাত দিয়ে চেপে ধরে তিনি নিজেই কোচকে ইশারা করেন তুলে নেওয়ার জন্য। এরপর বেশ সাবধানে এবং সতর্কতার সঙ্গে হেঁটে মাঠের বাইরে চলে যান তিনি।

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আর্জেন্টিনার অধিনায়ককে এভাবে মাঠ ছাড়তে দেখে বিশ্ব জুড়ে কোটি কোটি আলবিসেলেস্তে সমর্থক ও ফুটবলপ্রেমীদের মধ্যে তাৎক্ষণিক উদ্বেগের সৃষ্টি হয়। শিরোপা ধরে রাখার মিশনে নামার ঠিক আগে মেসির এমন চোট দলের ওপর বড় ধাক্কা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।

মায়ামির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরীক্ষা-নিরীক্ষার পর মেসির ডান পায়ে একটি হালকা মাংসপেশির চোট (মাইনর মাসল ইনজুরি) ধরা পড়েছে। তিনি কবে নাগাদ মাঠে ফিরবেন, সেটা তার শারীরিক উন্নতি ও পুনর্বাসনের ওপর নির্ভর করছে।’

মেসি মাঠ ছাড়ার পর নানা রকম গুঞ্জন ডালপালা মেললেও, চোটের মাত্র কয়েকঘণ্টা পরেই বড় স্বস্তির খবর দিল ইন্টার মায়ামি। ক্লাবের মেডিকেল দল জানিয়েছে, লিওনেল মেসির চোট নিয়ে বড় কোনো আশঙ্কার কারণ নেই। কোনো গুরুতর ইনজুরি বা অস্ত্রোপচারের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

১১ জুন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের এবারের আসর। ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার অন্যতম প্রধান ভরসা লিওনেল মেসি। বয়স ৩৮ হলেও এখনো আলবিসেলেস্তেদের আক্রমণভাগের মূল চালিকাশক্তি তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন