থমাস ডুলির সান মারিনো দলে চমক নেই

থমাস ডুলির সান মারিনো দলে চমক নেই

ফন্ট সাইজ:

৫ জুন প্রথমবারের মত ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দেশের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। ইউরোপের ছোট্ট দেশ সান মারিনোর বিপক্ষে তাদের মাটিতে গিয়ে প্রীতি ম্যাচ খেলবে হামজা চৌধুরী-শমিত সোমরা। নতুন কোচ থমাস ডুলির প্রথম অ্যাসাইনমেন্ট ইউরোপিয়ান দেশের বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচটি।

যদিও ফিফা র‌্যাংকিংয়ে একেবারে তলানীর দেশ সান মারিনো। র‌্যাংকিংয়ে তারা রয়েছে ২১২তম স্থানে। আর বাংলাদেশ রয়েছে ১৮১তম স্থানে। তবে, সান মারিনো নিয়মিতই ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা ইতালি, জার্মানির মতো দেশগুলোর বিপক্ষে খেলে থাকে।

চারপাশে ইতালি দ্বারা বেষ্টিত মাত্র ৬১ বর্গকিলোমিটারের একটি দেশ সান মারিনো। দেশটিতে বাংলাদেশ দল যাবে ১ জুন। সান মারিনোর জন্যও এটা ঐতিহাসিক। কারণ, এই প্রথম কোনো এশিয়ান দেশের বিপক্ষে খেলবে তারা।


এরইমধ্যে প্রীতি ম্যাচটিকে ঘিরে নতুন কোচ থমাস ডুলির অধীনে কয়েকদিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখান থেকে ২৩ জনের চূড়ান্ত দল এরই মধ্যে বাছাই করে ফেলেছেন তিনি। ব‍্যক্তিগত কারণে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন রাকিব হোসেন। তবে রাকিব না থাকলেও দীর্ঘদিন পর বাংলাদেশ দলে ফিরছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এর বাইরে ডুলির দলে তেমন কোন চমক নেই। প্রথম বারের মতো জাতীয় দলের ক‍্যাম্পে ডাক পাওয়া স্বাধীন বাদ পরেছেন মুল দল থেকে।

বাংলাদেশের ২৩ সদস্যের দল ঃ

মিতুল মারমা, মোঃ সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, তারিক রায়হান কাজী, তপু বর্মণ, জায়ান আহমেদ, মোঃ শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, মোঃ সাদ উদ্দিন, মোঃ তাজ উদ্দিন, মোঃ ঈসা ফয়সাল, জামাল ভূঁইয়া, মোঃ সোহেল রানা, সোহেল রানা, মোঃ রিদয়, শেখ মোরসালিন, হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, ফাহামিদুল ইসলাম, মোঃ শাহরিয়ার ইমন, মোঃ ফয়সাল আহমেদ ফাহিম এবং মোঃ রফিকুল ইসলাম।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন