নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। আজ (মঙ্গলবার) সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে দলের দ্বিতীয় বহর। যেখানে ক্রিকেটারদের পাশাপাশি দেশ ছেড়েছেন কোচিং স্টাফের সদস্যরাও।
বিশ্বকাপ শুরু হওয়ার আগে ক্রিকেটাররা স্কটল্যান্ড যাবেন। সেখানে নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট অংশ নিবে বাংলাদেশ নারী দল। সেখান বিশ্বকাপে অংশ নিতে ইংল্যান্ড যাবেবাংলাদেশ দল।
আরও পড়ুন:
আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম
এর আগে গত রোববার দিবাগত রাতে স্কটল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছিল দলের প্রথম বহর। যেখানে ১৩ সদস্য ছিলেন। এরপর দ্বিতীয় ধাপে আজ বাকি ১৩ জন দেশ ছাড়লেন।
