ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন করে স্বপ্ন দেখছি: সংস্কৃতিমন্ত্রী
ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমরা নতুন করে স্বপ্ন দেখছি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। নতুন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর গতকাল সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, কাল আমরা শপথ নিয়েছি। প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন। তারই নেতৃত্বে আমরা আমাদের যাত্রা শুরু করেছি।...
