দেশ বিদেশ

স্বর্ণ ও রুপার দাম বাড়লো

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালোমানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৫৮ হাজার টাকায় উঠেছে, যা আগে ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। শনিবার বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।...

তরুণদের চিন্তাকে সুসংহত করলে দেশ এগিয়ে যাবে: নজরুল ইসলাম খান

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

তরুণদের চিন্তা, দক্ষতা ও নৈপুণ্যকে গুরুত্ব না দিলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন, তবে কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন তরুণদের অংশগ্রহণ ও সৃজনশীলতা। তরুণদের চিন্তাকে সুসংহত করলে দেশ এগিয়ে যাবে। গতকাল ডিবেট...

জাতিসংঘে শান্তিরক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

পাকিস্তানের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমদ সতর্ক করেছেন যে- গভীরতর জাতিসংঘের অর্থসংকট সরাসরি শান্তিরক্ষা কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করছে। এই সংকট নিয়ে ইতিমধ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও সতর্কবার্তা দিয়েছেন। মাসের শুরুতে গুতেরেস বলেন, সদস্য রাষ্ট্রগুলো সময়মতো তাদের বকেয়া অর্থ না দিলে বা বাজেট নিয়মাবলী পুনর্বিবেচনা না করলে বিশ্ব সংস্থা তাৎক্ষণিক...

আস্থা ফিরিয়ে টেকসই অর্থনীতি নতুন সরকারের ১৮০ দিন

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

ভোটে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন এক সময় দেশের দায়িত্ব নিচ্ছেন যখন নানামুখী সংকট ও চ্যালেঞ্জের মধ্যে রয়েছে দেশের সামষ্টিক অর্থনীতি। একদিকে রোজা ও ঈদ বাজার পরিস্থিতি মোকাবিলা অন্যদিকে চার মাসের মধ্যে একটি নতুন বাজেট প্রণয়ন করা। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে, যখন অর্থনীতি বহুমাত্রিক চাপে, মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী,...

জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনপ্রত্যাশাও বেশি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই এই সরকারের প্রতি জনগণের প্রত্যাশাও অনেক বেশি। এই জনপ্রত্যাশা পূরণে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। আর সে কারণেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মকাণ্ড হাতে নিয়েছেন। গতকাল যশোরের জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট সভাকক্ষে মহান...

বিবাহবিচ্ছেদ নিয়ে বিরোধ, স্ত্রীকে গুলি করে হত্যা করলো স্বামী

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

ফরিদাবাদে এক ব্যক্তি তার থেকে আলাদা থাকা স্ত্রীকে তার বাসার বাইরে গুলি করে হত্যা করেছেন বলে শনিবার পুলিশ জানিয়েছে। ওই ব্যক্তি কিছু আত্মীয়-স্বজনকে নিয়ে শুক্রবার রাতে তার স্ত্রীর বাড়িতে যান। সেখানে তিনি স্ত্রীকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেন এবং গুলির শব্দে প্রতিবেশীরা বেরিয়ে এলে সেখান থেকে পালিয়ে যান। তাদের...

দেশ জুড়ে র‍্যাবের কঠোর নিরাপত্তা

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে র‍্যাব’র নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। একেএম শহিদুর রহমান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন...

ভারত-পাকিস্তান যুদ্ধে এবার ১১টি জেট ধ্বংসের দাবি ট্রাম্পের

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

২০২৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর সাফল্য নিয়ে ফের মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার দাবি, পারমাণবিক অস্ত্রধারী এ দুই দেশকে যুদ্ধ থামাতে ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন। গত বছরের ওই যুদ্ধে ১১টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে এনডিটিভি। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের...

৮ উপদেষ্টার দপ্তর বণ্টন

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া ১০ উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেয়া হয়েছিল। প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস...

পারমাণবিক চুক্তিতে রাজি হতে ইরানকে ১০-১৫ দিন সময় দিলেন ট্রাম্প

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানকে সতর্ক করে বলেছেন, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি না হলে ভয়ানক পরিণতি ঘটতে পারে। তিনি একটি সময়সীমা- ১০-১৫ দিন সময় দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ট্রাম্প বলেছেন, চুক্তি না হলে খারাপ কিছু ঘটবে। তিনি যুক্তরাষ্ট্রের জুন মাসের বিমান হামলার উদাহরণ হিসেবে উল্লেখ করে...

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের নতুন কমিটি

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় পরিষদের নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কমিটির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে। নতুন কমিটিতে আবারো সেক্রেটারি জেনারেল পদ পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। এছাড়া কমিটিতে ৫৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় শূরা কমিটি ও ৮৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে চারজন নায়েবে আমীর...

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা, এলাকায় হটলাইন চালু পরিবেশমন্ত্রীর

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই সংসদ সদস্য ও মন্ত্রিত্ব পাওয়ায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছে ফেনীবাসী। অনেকে বিভিন্ন মাধ্যমে মিন্টুকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করছেন। এর মধ্যে মন্ত্রীর জন্মস্থান দাগনভূঞা পৌর শহরে চাঁদা না পেয়ে একটি সড়ক উন্নয়নকাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। এ খবরে...

ইরানের সঙ্গে উত্তেজনায় ট্রাম্পের পররাষ্ট্রনীতির দ্বিধা স্পষ্ট

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নতুন করে সামনে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির দ্বিধা। শান্তির আহ্বানের পাশাপাশি সামরিক হামলার হুমকি দেয়ায় তার অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে।বৃহস্পতিবার ওয়াশিংটনে বোর্ড অব পিস জোটের বৈঠকে ট্রাম্প ইরানকে সতর্কবার্তা দেন। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার লক্ষ্যে এই জোট গঠন করেছিলেন তিনি নিজেই। তবে...

চাঁদাবাজি বন্ধে টুরিস্ট পুলিশের খোলা চিঠি

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

সরকার আসে, সরকার যায়। কিন্তু চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ হয় না। এবার চাঁদাবাজি বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কক্সবাজার টুরিস্ট পুলিশ। পর্যটন জোনের প্রায় দুই শতাধিক আবাসিক হোটেল, কটেজ ও রিসোর্টে খোলা চিঠি পাঠিয়েছে টুরিস্ট পুলিশ। চিঠিতে অনুরোধ করা হয়েছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ চাঁদা দাবি করলে টুরিস্ট পুলিশকে অবহিত করার জন্য...

ভারতে আন্তর্জাতিক নৌ-মহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশ

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপড়েনের মধ্যেও প্রতিরক্ষা ক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ন ছিল। এরই মধ্যে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। এই আবহে ভারতে আয়োজিত আন্তর্জাতিক নৌ-বহর পর্যালোচনা ও নৌবাহিনীর মিলন মহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের রণতরী ‘সমুদ্র অভিযান’ এই মহড়ায় যোগ দিয়েছে। এই আন্তর্জাতিক...

ট্রাইব্যুনালের বিচারকাজ আগের গতিতেই চলবে: চিফ প্রসিকিউটর

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ আগের গতিতেই চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তাজুল ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা না এলেও আমাদের বলা হয়েছেÑ আইন নিজস্ব গতিতে চলবে। বিশেষ করে আইনমন্ত্রী গতকাল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ...

ইশতেহারের বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণের আহ্বান নাগরিক প্ল্যাটফরমের

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

নতুন সরকারকে নির্বাচনী ইশতেহারের আলোকে বাস্তবসম্মত ও অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করে একটি সুসংহত মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছে নাগরিক প্ল্যাটফরম। পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধে বিদেশি ঋণের চাপ আগামী সময়ে আরও বাড়বে, যা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়া ট্যাক্স জিডিপি রেশিও ১৫ শতাংশে না গেলে এ সরকারের অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়ন...

নবনির্বাচিত সংসদ সদস্যদের অর্ধেকই ঋণগ্রস্ত: সুজন

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে অর্ধেকই ঋণগ্রস্ত বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এ ছাড়া নির্বাচনে নানা প্রশ্ন উঠলেও কোনো তদন্ত ছাড়াই নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করার সমালোচনা করেছে সংস্থাটি। বলা হয়েছে, নির্বাচনের ফলাফল নিয়ে ওঠা প্রশ্নের তদন্ত করার পর গেজেট প্রকাশ করা নির্বাচন কমিশনের উচিত ছিল।...

১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে জামায়াত- ডা. শফিকুর রহমান

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

সংসদে বিরোধীদলীয় নেতা এবং জামায়াত আমীর ড. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের বিপরীতে কোনো কার্যক্রম হলে জামায়াত ১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে। তিনি জানান, একটি দায়িত্বশীল বিরোধীদল হিসেবে দেশের অগ্রগতি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে তাদের দল।গতকাল রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে...

নির্বাচনে অনিয়মের আবেদন শুনানির জন্য ট্রাইব্যুনাল গঠন

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

জাতীয় ত্রয়োদশ নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠন করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। বৃহস্পতিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন। বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের কার্যতালিকায়...

নতুন সরকারকে বাস্তববাদী হতেই হবে

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

নতুন সরকারকে বাস্তববাদী হতে হবে। অবিতর্কিত ও পূর্ণ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের ক্ষমতায় আসীন নতুন সরকারের সামনে এটাই অগ্রাধিকার হওয়া উচিত। যে বাস্তববাদিতার মতো জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়কে আদর্শিক অতিকথনের চাপে হারিয়ে ফেলেছিল সদ্য-অতীতে লজ্জাজনক ভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। আদর্শবাদ তাদের যোগ্য ও দক্ষ শাসক করতে পারে নি; বরং...

ভারতের স্পাইস জেটের বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

ভারতের স্পাইস জেট সংস্থার বিমানকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে স্পাইস জেট সংস্থা সূত্রে জানা গেছে।আপাতত বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারবে না তারা। স্পাইস জেটের বিরুদ্ধে অভিযোগ, বার বার বলা সত্ত্বেও তারা বকেয়া মেটায়নি। তাই এই সিদ্ধান্ত। বিমান সংস্থা জানিয়েছে,...

রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপি’র এস্কর্ট সেবা

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থ ও বিভিন্ন দ্রব্যের লেনদেন বেড়ে যায়। এই সময়ে বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘এস্কর্ট’ সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য...

বাসস-এর এমডি’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

সমপ্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগসমূহ নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয় ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির...

ভারতফেরত মাহদীকে শাহজালাল বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জে জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার বিকাল ৩টা ৪০ মিনিটে ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে ইমিগ্রেশনে এলে পুলিশের কর্মকর্তারা তাকে জ্ঞিাসাবাদ শুরু করেন। সূত্র জানায়,...

১৮০ দিনের পরিকল্পনা দেবে সরকার

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

সরকারের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে শিগগিরই একটি ১৮০ দিনের রোডম্যাপ উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। প্রধানমন্ত্রী তারেক রহমান এ রোডম্যাপ দেবেন। গতকাল সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।...

বাসস এমডিকে ‘মব’ করে অফিস থেকে বের করে দেয়ার অভিযোগ

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদকে অফিসে মব সৃষ্টি করে জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার তিনি নিজেই এই অভিযোগ করে ফেসবুকে পোস্ট করেছেন।ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বিএনপি, আপনারা ক্ষমতায় আসছেন, আমি খুশি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগে বাসসের এমডি ও প্রধান সম্পাদক...

সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাবো: দ্রব্যমূল্য নিয়ে বাণিজ্যমন্ত্রী

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বাজারে দ্রব্যমূল্য নিয়ে কোনো ‘সাউন্ড বাইট’ নয় বরং কাজের মাধ্যমে ফল দেখানোর আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দেশে রমজানের পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে; পণ্য নিয়ে ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি। গতকাল প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের এসব...

শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

হুঁশিয়ারি উচ্চারণ করে নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছিল। এবারো তাই করা হবে। বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে শিক্ষাপ্রতিমন্ত্রী...