দেশ বিদেশ

ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন করে স্বপ্ন দেখছি: সংস্কৃতিমন্ত্রী

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমরা নতুন করে স্বপ্ন দেখছি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। নতুন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর গতকাল সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, কাল আমরা শপথ নিয়েছি। প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন। তারই নেতৃত্বে আমরা আমাদের যাত্রা শুরু করেছি।...

বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙতে হবে: নতুন বিমান প্রতিমন্ত্রী

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমানের সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা বিমানের টিকিটিংয়ের সিন্ডিকেশনের ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা ভাবছি। আমি অনেক তথ্য পেয়েছি যে, আমাদের বিমান খালি যায় অথচ টিকিট পাওয়া যায় না। অনেকে টিকিট পাচ্ছে না, অথচ বিমান যাচ্ছে সিট খালি রেখে। এই সিন্ডিকেট ভাঙার...

স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ এগিয়ে নেয়ার আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, নতুন সরকারের অগ্রযাত্রায় কাজই হবে প্রধান অগ্রাধিকার, আর সেই কাজ পরিচালিত হবে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে...

বিমানের চেয়ারম্যানের পদ থেকে বশিরউদ্দিনকে অব্যাহতি

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদ থেকে শেখ বশিরউদ্দিনকে অব্যাহতি দিয়েছে সরকার। শেখ বশিরউদ্দিন বিমানের চেয়ারম্যান পদের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন। গতকাল বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ উপশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দলের নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং। ৬০ বছর বয়সী তারেক রহমানের নেতৃত্বে তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনের পর সরকার গঠন করেছে। এ প্রেক্ষিতে ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ওয়ং বলেন,...

জিয়াউল আহসানকে ‘সিরিয়াল কিলার’ বলায় সরিয়ে দেয়া হয় জেনারেল মোমেনকে

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

আমি মেজর জেনারেল মোমেনকে ডেকে বলেছি যে, জিয়াউল আহসান একজন সিরিয়াল কিলার। আমি তার পদোন্নতি দেয়ার পক্ষে নই। তুমি পদোন্নতি সভায় এভাবেই উপস্থাপন করবে এবং মোমেন সভায় বিষয়টি এভাবেই উপস্থাপন করেছেন। তথাপি জিয়াউলকে ভালো অফিসার হিসেবে অভিহিত করে অধিকাংশ অফিসার তাকে পদোন্নতির জন্য সুপারিশ করেছে। এছাড়া পদোন্নতি সভায় জিয়াউলকে এমনভাবে...

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন ও ভারত

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন ও ভারত। দুই দেশই দ্বিপক্ষীয় সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস...

স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না: স্বাস্থ্যমন্ত্রী

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়াই তার প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না। এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না। কারও চাপে কোনো কাজ হবে না। মানুষের কল্যাণে...

জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

জুলাই জাতীয় সনদ ও এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট করেন।রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিতের পাশাপাশি, কেন এই সনদকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি রুল জারির...

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি মিতার বিরুদ্ধে দুদকের মামলা

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য ও রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ মামলাটি করেন একই কার্যালয়ের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ।জানা যায়, চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ-সদস্য মাহফুজুর রহমান মিতা...

আলিফ হত্যায় আসামিপক্ষের জেরায় নিহতের পিতা

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামিপক্ষের জেরার মুখে পড়েছেন মামলার বাদী নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পিতা জামাল উদ্দিন। বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়। বুধবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে মামলার তিন আসামির পক্ষে আইনজীবীরা জামালকে জেরা করেন। তবে মামলার...

বিএনপি জোট সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় ডাকসু’র উদ্বেগ

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

বিএনপি নেতৃত্বাধীন জোট সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার ডাকসু এক বিবৃতিতে জানায়, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের প্রত্যক্ষ রায়কে অগ্রাহ্য করেছে। এটি গণতান্ত্রিক চর্চা ও জুলাই সনদে তাদের কৃত...

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানালেন ছারছীনার পীর

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমান ও তার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছীনা শরীফের পীর সাহেব কেবলা। মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় ছারছীনা শরীফের পীর সাহেব কেবলা ও বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ-এর আমীর আলহাজ হযরত মাওলানা শাহ্‌ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন এ শুভেচ্ছা জানান।অভিনন্দন বার্তায়...

হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় দুই নারীসহ গ্রেপ্তার ১২

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হানিট্র্যাপ চক্রের দুই নারীসহ ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতরা হলেন- তুলিয়া আক্তার ওরফে সুমি, দুলালী ওরফে মীম, ওমর ফারুক, শফিকুল ইসলাম শান্ত, সজল তালুকদার, ইয়াছিন, নাছির খান, সাদ্দাম, মেহেদী হাসান শাহরিয়া, আজিজুল হাকিম টুটুল, কামরুল ইসলাম ও রাব্বি। মঙ্গলবার...

টিআইবি’র পর্যবেক্ষণ

সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে তেমন কিছুই দেখেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থাটি। তবে শুরুতে তুলনামূলক সুস্থ প্রতিযোগিতার লক্ষণ দেখা গেলেও, ক্রমান্বয়ে রাজনৈতিক দল এবং প্রার্থীরা সহিংসতাপূর্ণ নির্বাচনী কার্যক্রমের পুরাতন রাজনৈতিক চর্চা বজায়...

জুলাই সনদে সই করেছে এনসিপি

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

জুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল সন্ধ্যা ৬টার পরে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে সনদে সই করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। এ সময় তারা সনদ স্বাক্ষরের জায়গায় লিখেছেন- ‘নোট অব ডিসেন্ট ব্যতিরেকে গণভোটের গণরায়ের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে’ সই...

বড় উত্থানের পরের দিন দরপতন পুঁজিবাজারে

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফলের প্রভাব পড়েছিল দেশের পুঁজিাবাজারে। নির্বাচনের পর প্রথম কার্যদিবস রোববার দেশের দুই বাজারেই মূল্যসূচকের বড় উত্থান হয়। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ২০০ পয়েন্ট; অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছিল প্রায় ৫০০ পয়েন্ট। লেনদেনের পরিমাণও বেড়েছিল দুই বাজারে।...

শপথের পর আজ সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের সভা ডেকেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি। সোমবার বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে এই সভা হবে।তিনি বলেন, সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন হবে।...

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, শূন্য ঘোষণা ইসি’র

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। আজ ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি। গতকাল ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন...

হেফাজত আমীরকে শপথে আমন্ত্রণ তারেক রহমানের

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে টেলিফোনে বাবুনগরীকে এই আমন্ত্রণ জানান তারেক রহমান। বিএনপি’র মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।...

নতুন সরকারের শপথ ঘিরে ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগর (ডিএমপি) ট্রাফিক নির্দেশনা দিয়েছে। সোমবার ডিএমপি থেকে এ নির্দেশনা দেয়া হয়।ট্রাফিক নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এ উপলক্ষে...

নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে রাজধানীকে ১১ দলের বিক্ষোভের ডাক

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

সারা দেশে নির্বাচনোত্তর সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়াও জোটের শীর্ষ নেতারাও...

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন চসিক মেয়র ডা. শাহাদাত

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে মতবিনিময়কালে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নগরবাসীর সেবা প্রদান চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। গতকাল নগরের টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের...

সিকৃবিতে শিক্ষকদের হাতাহাতি ভিসি-প্রক্টরসহ আহত ৮

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনায় ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, এম সাইফুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. শাহাদাৎ হোসেন, ভিসি সচিবালয়ে দায়িত্বপালনরত নিরাপত্তাকর্মীসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে। জানা যায়, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের নতুন কমিটি গত বছরের ডিসেম্বর মাসে...

এবার খুললো দিনাজপুর জেলা আওয়ামী লীগ অফিস

জুলাইযোদ্ধাদের অবস্থান-অগ্নিসংযোগ

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

এবার দিনাজপুরে জেলা আওয়ামী লীগ অফিস খুলে অবস্থান নিলেন দিনাজপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে অফিস খুলেন। অফিস বন্ধের পর প্রায় ২০ মাস নীরব থেকে রোববার শহরের বাসুনিয়াপট্টিস্থ অফিসটি খোলা হয়। পরে সন্ধ্যায় জুলাইযোদ্ধারা ওই অফিসে এসে অবস্থান নিয়ে অগ্নিসংযোগ করে।প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর জেলা আওয়ামী লীগ...

সংস্কারের খণ্ডিত অংশ বাস্তবায়ন দেখতে চাই না: জামায়াত আমীর

১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি বলেছেন, সংস্কারের যে প্রস্তাবের ওপর গণভোট হয়েছে, তার পুরোটাই বাস্তবায়ন চাই। এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না। গতকাল দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা ঘাটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, দেশটা তো সংসদ থেকেই...