পাহারাদারির মাধ্যমে জামায়াতে ইসলামী নতুন সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। বলেন, জামায়াত নতুন সরকারের পাশে থাকবে, হাতে হাত রেখে কাজ করা হবে। তবে, দেশের স্বার্থ বিঘ্নিত হলে জামায়াত তাদের দায়িত্ব পালন করবে। এই পাহারাদারির মাধ্যমে জাতিকে কাক্সিক্ষত গণতন্ত্রের রাস্তায় ওঠানো সম্ভব হবে।
গতকাল সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ্ মিলনায়তনে দলটির নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকারের শাসনামলে প্রাতিষ্ঠানিক সব কাঠামো প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। এগুলো ফিরিয়ে আনতে হলে সরকারি দলের দায়িত্ব বেশি। তাদেরকে মূল ভূমিকা রাখতে হবে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত জনগণের সঙ্গে থাকবে। জনস্বার্থ ও দেশের স্বার্থ সংরক্ষণই হবে- জামায়াতের মূল দায়িত্ব। এদিকে সজাগ দৃষ্টি দেখে জামায়াত দায়িত্ব পালন করবে। তিনি বলেন, দুনিয়ার সভ্য দেশগুলোর সংসদে কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসেবে যে দায়িত্ব পালন করা হয়, সেই সংস্কৃতি বাংলাদেশে দেখতে চায় জামায়াত। সংসদে বিরোধী দল যেন তার ন্যায্য অধিকার, কথা বলার অধিকার পায়Ñ সেটি নিশ্চিত করতে হবে। জামায়াত আমীর বলেন, সরকারি দল সুযোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের অধিকার সংরক্ষণ, জননিরাপত্তা নিশ্চিত ও সিন্ডিকেটের কবল থেকে জনগণকে রক্ষা করা সম্ভব হবে। এক্ষেত্রে জামায়াত সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে জামায়াত জনগণের সামনে যেসব বিষয় নিয়ে কথা বলেছে বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান থেকে সবটুকু বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, সুদিনে কিংবা দুর্দিনে জামায়াত সবসময় জনগণের সঙ্গে থাকবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, সেক্রেটারি মতিউর রহমান আকন্দসহ জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘পাহারাদারির মাধ্যমে জামায়াত নতুন সরকারের পাশে থাকবে’
স্টাফ রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
