ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফলের প্রভাব পড়েছিল দেশের পুঁজিাবাজারে। নির্বাচনের পর প্রথম কার্যদিবস রোববার দেশের দুই বাজারেই মূল্যসূচকের বড় উত্থান হয়। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ২০০ পয়েন্ট; অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছিল প্রায় ৫০০ পয়েন্ট। লেনদেনের পরিমাণও বেড়েছিল দুই বাজারে। বেড়েছিল বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর। আর তাতে দীর্ঘদিন পর ছোট-বড় সব বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু পরের দিনই হোঁচট খেয়েছে। দুই বাজারেই মূল্যসূচকের পাশাপাশি লেনদেন কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর। সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১.০৯ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৯.৫৫ পয়েন্টে অবস্থান করছে। দ্বিতীয় সূচক ডিএসই শরিয়াসূচক ডিএসইএস ৮.৬২ পয়েন্ট কমে ১ হাজার ১১৮.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সোমবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ২১৮টির। আর অপরিবর্তিত ছিল ২৬টির দর। ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন রোববার লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। রোববার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৬০০ পয়েন্টে। আর সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪.৩৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে দাঁড়িয়েছিল।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৫৪০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭.৫৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫২৬ পয়েন্টে, শরিয়াসূচক ৫.৫৮ পয়েন্ট কমে ৯৩২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫০.৩৫ পয়েন্ট কমে ১৪ হাজার ১৩ পয়েন্টে অবস্থান করছে। ২২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত আছে ২২টির দর। সোমবার সিএসইতে ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। রোববার হয়েছিল ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
বড় উত্থানের পরের দিন দরপতন পুঁজিবাজারে
অর্থনৈতিক রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
