হেফাজত আমীরকে শপথে আমন্ত্রণ তারেক রহমানের

ফন্ট সাইজ:

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে টেলিফোনে বাবুনগরীকে এই আমন্ত্রণ জানান তারেক রহমান। বিএনপি’র মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনে বিএনপি ও মিত্র দল ২১২ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও মিত্রদল ৭৭ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন