সারা দেশে নির্বাচনোত্তর সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়াও জোটের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন। গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন। এদিকে সমাবেশ করতে গতকাল ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১১ দলীয় জোট ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নে নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি ও দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি পটুয়াখালী-২ আসনের নবনির্বাচিত এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ঢাকা-৫ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৪ আসনের নবনির্বাচিত এমপি সৈয়দ জয়নুল আবেদীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার, মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, এডভোকেট এস.এম কামাল উদ্দিন, আব্দুস সালাম, শেখ শরীফ উদ্দিন আহমদ, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান, মাওলানা শরীফুল ইসলাম, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী অফিস সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে রাজধানীকে ১১ দলের বিক্ষোভের ডাক
স্টাফ রিপোর্টার
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
