বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, মহাসচিব সাইফুল

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, মহাসচিব সাইফুল

ফন্ট সাইজ:

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কফিল উদ্দিন আহাম্মদ ও ও মহাসচিব পদে মো: সাইফুল ইসলাম। এছাড়া কোষাধ্যক্ষ পদে মোঃ সাইদুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন। তিনটি পদেই বিজয়ীরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। সমিতির ১২১ সদস্য বিশিষ্ট বাকী সদস্যরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সংগঠনের যুগ্ম-সাধারন সম্পাদক কাজী মোঃ জোবায়ের মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে সোমবার ঢাকা লেডিস ক্লাবে সংগঠনটির ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ এর দ্বি-বার্ষিক নির্বাচন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন এবং বিকাল ৩টা থেকে ৫ টা পর্যন্ত কাউন্সিল অধিবেশন শেষ হয়। মোট তিনটি পদে প্রতিদ্বন্দিতা হয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন