দেশ বিদেশ

ফ্যামিলি কার্ড সম্প্রসারণের অগ্রগতি জানতে প্রধানমন্ত্রীর বৈঠক

২১ জুলাই (মঙ্গলবার), ২০২৬

ফ্যামিলি কার্ড সম্প্রসারণের কার্যক্রম কতোটুকু এগুচ্ছে জানতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয়।বৈঠকে ধাপে ধাপে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেপ্তার, মামলা ৪৯

২১ জুলাই (মঙ্গলবার), ২০২৬

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে মামলা দায়ের হয়েছে ৪৯টি। সোমবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান।তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানীর...

পশ্চিমবঙ্গের নতুন ভাষানীতি ঘোষণা

২১ জুলাই (মঙ্গলবার), ২০২৬

পশ্চিমবঙ্গের নতুন ভাষানীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, রাজ্যে সরকারি কাজে সর্বস্তরে বাংলা ভাষাই ব্যবহার হবে। সোমবার বিধানসভায় রাজ্য সরকারের নতুন ভাষানীতি প্রণয়নের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অভ্যন্তরীণ সব সরকারি চিঠিপত্র, নির্দেশিকা, বিজ্ঞপ্তি বাংলা ভাষাতেই লেখা হবে। কেন্দ্রের সঙ্গে বা অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ‘বিদেশি ভাষার’...

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ফেরাতে দ্বিতীয় দফায় ভারতকে চিঠি

২১ জুলাই (মঙ্গলবার), ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। গতকাল দুপুরে রাজধানীর রমনায় বিস মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানান। বলেন, শুধু আসাদুজ্জামান খান নয়, ভারতে পলাতক অন্য আসামিদের ফেরাতেও ভিন্ন ভিন্ন চিঠি দেয়া...

রিজেন্ট সাহেদ ফের কারাগারে

২১ জুলাই (মঙ্গলবার), ২০২৬

রিজেন্ট হাসপাতালের আলোচিত চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে একটি চেক ডিজওনার মামলায় রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পল্লবী থানায় হস্তান্তর করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত দেবনাথ বলেন, সোমবার...

স্বাস্থ্য-আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে

বাংলাদেশ-ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ

২১ জুলাই (মঙ্গলবার), ২০২৬

বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এশীয় উন্নয়ন ব্যাংক-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সোমবার ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অভিবাসী কর্মী মন্ত্রণালয়-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের...

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন কর্মপরিকল্পনা

২০ জুলাই (সোমবার), ২০২৬

এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতাধীন এনহ্যানসড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক-এর তৃতীয় পর্যায়ের জন্য প্রস্তুত করা কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট বাস্তবায়নের মাধ্যমে এসব লক্ষ্য অর্জনের উদ্যোগ নেয়া হয়েছে। রোরবার বাণিজ্য...

রাজধানীতে বাবা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়

২০ জুলাই (সোমবার), ২০২৬

রাজধানীর কল্যাণপুরের একটি পুরাতন ভবনের চিলেকোঠায় বাবা-ছেলেকে অপহরণ করে ভয়াবহ শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। একইসঙ্গে মুক্তিপণও আদায় করা হয়েছে। এ ঘটনায় মো. বিল্লাল, মো. জুম্মন ও শেখ মো. ফয়সাল নামে ৩ জনকে গ্রেপ্তার করেছে র?্যাব-৪। গতকাল মিরপুর পাইকপাড়া এলাকায় র?্যাব-৪ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন র?্যাব-৪...

শ্রদ্ধা-ভালোবাসায় গাজীপুরে ভক্তদের হুমায়ূন স্মরণ

২০ জুলাই (সোমবার), ২০২৬

জনপ্রিয় কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। দিনটি উপলক্ষে লেখকের অমর সৃষ্টি নুহাশপল্লীতে দিনব্যাপী চলে মিলাদ, কোরআন খানি ও মিলাদ মাহফিল। এ ছাড়া এতিমদের খাবার বিতরণসহ নেয়া হয় নানা কর্মসূচি। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে হুমায়ূন পরিবার, তার ভক্ত, কবি, লেখক আর নাট্যজনদের ভিড় লেখকের কবরে নুহাশপল্লীর লিচু তলায়।...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে আইজিপি

২০ জুলাই (সোমবার), ২০২৬

স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংঘটিত অপরাধ বিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার বিকালে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ থেকে ২১শে...

জাহাঙ্গীর হত্যা মামলা

ভাড়াটে খুনিসহ পাঁচ আসামি ৫ দিনের রিমান্ডে

২০ জুলাই (সোমবার), ২০২৬

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার তিন ভাড়াটে খুনিসহ পাঁচ আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৪ এর বিচারক সংগীতা ভট্টাচার্যের আদালতে আসামিদের হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামির পাঁচদিনের রিমান্ড...

সরকারি কর্মকর্তাদের গাড়ির ব্যয় কমানোর সিদ্ধান্ত বাতিলে টিআইবি’র ক্ষোভ

২০ জুলাই (সোমবার), ২০২৬

সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত বাতিলে ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে- বিশেষ সুবিধাপ্রাপ্ত একশ্রেণির আমলাদের অন্যায্য প্রভাবের কাছে সরকার নতি স্বীকার করেছে। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে টিআইবি। বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে টিআইবি’র নির্বাহী পরিচালক...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা সাংবাদিকসহ ১০ শিক্ষার্থী আহত

২০ জুলাই (সোমবার), ২০২৬

ফেসবুকে দুই শিক্ষার্থীর অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের একদল শিক্ষার্থীর হামলায় সাংবাদিকসহ অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নভোথিয়েটারের সামনে এ হামলার ঘটনা ঘটে। অশ্লীল ভিডিও প্রকাশের ঘটনায় ববির এক ক্যাম্পাস প্রতিনিধিকে দায়ী করা হয়। আগেই...

জুলাই সনদ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে: ফখরুল

২০ জুলাই (সোমবার), ২০২৬

গণমাধ্যমের তোষামোদি আর দেখতে না চাইলেও দুর্ভাগ্যজনকভাবে এখনো তা দেখতে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সম্মেলনকক্ষে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে...

গণরুম-গেস্টরুমের কবর হয়ে গেছে ’২৪-এ এটা আর ফিরে আসবে না: জামায়াত আমীর

২০ জুলাই (সোমবার), ২০২৬

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, এখন অনেকেই বিভিন্ন ধরনের কথা বলেন স্বৈরশাসকের ভাষায়। তাদের চেলা-চামুণ্ডারা কথা বলে। বটবাহিনীরা মানুষের ইজ্জত নিয়ে খেলা করে। আবার সেই ফ্যাসিবাদ বিশ্ববিদ্যালয়ে আর গণরুম হবে না। এই সুযোগ আর দেয়া হবে না। গণরুম-গেস্টরুমের কবর হয়ে গেছে ’২৪-এ। এটা আর ফিরে...

ফলের ক্যারেটে মিললো ১৬ কেজি স্বর্ণ

২০ জুলাই (সোমবার), ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। গতকাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় বারগুলো উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউজ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের সিএক্স ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এই স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল।...

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতির তাগিদ

১৯ জুলাই (রবিবার), ২০২৬

স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন অর্থনৈতিক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। এটি যেমন দেশের সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি, তেমনি সামনে নিয়ে আসছে কঠিন প্রতিযোগিতা ও নতুন বাস্তবতা। শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা ধীরে ধীরে কমে আসবে, আন্তর্জাতিক মান ও পরিবেশগত শর্ত আরও কঠোর হবে, বাড়বে বৈশ্বিক প্রতিযোগিতা।...

নেতৃত্বে বাংলাদেশ না থাকলে সে কীসের নেতা, প্রশ্ন রিজভীর

১৯ জুলাই (রবিবার), ২০২৬

কারও নেতৃত্বে এবং তার হৃদয়ের মধ্যে যদি বাংলাদেশ না থাকে তাহলে সে কীসের নেতা! বলে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রশ্ন রাখেন।রুহুল কবির রিজভী বলেন, কারও নেতৃত্বে যদি সামগ্রিক বাংলাদেশ না...

মতিঝিল পশুর হাটের ইজারাদার অফিসে গুলির ঘটনায় গ্রেপ্তার ৫

১৯ জুলাই (রবিবার), ২০২৬

রাজধানীর মতিঝিলে চাঁদাবাজি ও গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত শুটার তানিম রেজা ওরফে বাপ্পি এবং তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- তানিম রেজা ওরফে বাপ্পি (৪৬), মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭), মো. মানিক কাজী (৫০) ও...

পুঁজিবাজার চাঙ্গা করার নামে রোডশোর প্রয়োজন নেই: বিএসইসি’র চেয়ারম্যান

১৯ জুলাই (রবিবার), ২০২৬

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রচারণামূলক অনুষ্ঠান বা সফরের প্রয়োজনীয়তা দেখছেন না নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেছেন, “পুঁজিবাজার চাঙ্গা করার নামে রোডশোর কোনো প্রয়োজন নাই। ভালো ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্তির মাধ্যমে মার্কেটকে আকর্ষণীয় করতে পারলে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে। “রোডশোর নামে অর্থ অপচয় কোনোভাবেই সমর্থনযোগ্য নয়; বরং ব্রোকারেজ হাউজগুলোর...

অবশেষে বাড়ছে সঞ্চয়পত্র বিক্রি

১৯ জুলাই (রবিবার), ২০২৬

টানা দুই মাস নেতিবাচক প্রবণতায় থাকার পর জাতীয় সঞ্চয়পত্র বিক্রিতে আবারো ইতিবাচক ধারা ফিরেছে। ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিলে সঞ্চয়পত্রের নিট বিক্রি দাঁড়িয়েছে ২২৬০ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ এ মাসে আগের আসল ও সুদ পরিশোধের তুলনায় নতুন বিক্রি বেশি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগের...

হেযবুত তওহীদের মতবিনিময় সভা

ধর্মীয় চরমপন্থা রুখতে ইসলামের প্রকৃত শিক্ষার প্রসার অপরিহার্য

১৮ জুলাই (শনিবার), ২০২৬

ধর্মীয় চরমপন্থা ও জঙ্গিবাদ মোকাবেলায় ইসলামের প্রকৃত ও ভারসাম্যপূর্ণ শিক্ষার গুরুত্ব তুলে ধরতে রাজধানীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় হেযবুত তওহীদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় ছিল “ধর্মীয় চরমপন্থা মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষা”।সভায় মূল বক্তব্য উপস্থাপন...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড পেছনে যারাই থাকুক গ্রেপ্তার হবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

১৮ জুলাই (শনিবার), ২০২৬

সন্ত্রাসী হামলায় নিহত মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি এএইচএম জাহিদুল আলম জাহাঙ্গীরকে শোক ও শ্রদ্ধায় সমাহিত করা হয়েছে। শুক্রবার বাদ জুমা মিঠামইন হেলিপ্যাড প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে কাঠবাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর...

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত

১৮ জুলাই (শনিবার), ২০২৬

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণ নিশ্চিতে বাংলাদেশের প্রচেষ্টায় পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং গ্রুপ অব সেভেনটি সেভেন অ্যান্ড চায়না (জি৭৭)। গতকাল ঢাকায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদর দপ্তরে পৃথক দু’টি বৈঠকে এই আশ্বাস দেয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয়...

সাগরে নিখোঁজ ৫০০’র বেশি রোহিঙ্গা, কী ঘটেছে তাদের ভাগ্যে?

১৮ জুলাই (শনিবার), ২০২৬

গত ২৯শে জুন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আনুমানিক ৫৩০ জন রোহিঙ্গা আশ্রয়প্রার্থীকে নিয়ে দু’টি নৌকা রওনা দেয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। একটি বিশাল যাত্রীবাহী উড়োজাহাজে যত মানুষ ধরে, ঠিক ততসংখ্যক মানুষ যেন হঠাৎ করেই মহাশূন্যে মিলিয়ে গেছে। প্রবল বর্ষা শুরু হওয়া এবং সাগর উত্তাল থাকার...

রয়টার্স এক্সক্লুসিভ

হরমুজ ঘিরে হামলার আড়ালে ইরানে ‘বড় ছক’ যুক্তরাষ্ট্রের

১৮ জুলাই (শনিবার), ২০২৬

ইরানের ওপর সামপ্রতিক হামলার উদ্দেশ্য ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তিনজন মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, শুধু হরমুজ প্রণালিতে নৌ-চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র এসব হামলা চালাচ্ছে না। এর পেছনে রয়েছে আরও গভীর লক্ষ্য। মার্কিন ওই তিন কর্মকর্তা বলেন, ভবিষ্যতে আরও ‘বড় সামরিক অভিযান’ চালানোর আগে ইরানের সামরিক...