শিগগিরই বন্ধ কোম্পানি তালিকাচ্যুত হচ্ছে না বিএসইসি
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বন্ধ কোম্পানিগুলোকে ডিলিস্টিং (তালিকাচ্যুত) করার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে গণমাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে, সেটি ভিত্তিহীন বলে দাবি করছে সংস্থাটি। একইসঙ্গে এসব কোম্পানিকে এক বছরের মধ্যে কার্যক্রমে ফিরে আসার সুযোগ দেয়া হতে পারে বলে জানিয়েছে কমিশন।সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএসইসি...
