দেশ বিদেশ

অচল চুয়েট ১২তম দিন

নতুন ভিসি’র বক্তব্য ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

৪ অক্টোবর (রবিবার), ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনের দ্বাদশ দিনে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা।শনিবার দুপুর আড়াইটার দিকে শহীদ মিনার থেকে মিছিলটি বের করেন আন্দোলনরত...

ছেলের আঘাতে মায়ের মৃত্যু ঘাতক আটক

৪ অক্টোবর (রবিবার), ২০২৬

খুলনার বটিয়াঘাটায় ছেলের আঘাতে সুচিত্রা বর্মণ (৫৫) নামের মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জেলা গোয়েন্দা পুলিশ শনিবার সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী বাজার থেকে ছেলে মৃত্যুঞ্জয় বর্মণ (২৮)কে আটক করেছে। নিহত ওই গৃহবধূ জলমা ইউনিয়নের চক্রাখালী গ্রামের সুখলাল বর্মণের...

রাড্ডায় হামলা

সাইবার দলের নেতা গ্রেপ্তার

৪ অক্টোবর (রবিবার), ২০২৬

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লা (৩৬) কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আলোচিত এই ঘটনায় এ নিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার...

বিএনপি পদত্যাগ করলে জামায়াত-এনসিপি দেহত্যাগ করারও সময় পাবে না: গয়েশ্বর

৪ অক্টোবর (রবিবার), ২০২৬

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি পদত্যাগ করলে জামায়াত ও এনসিপি দেহত্যাগ করার সময়ও পাবে না। দল হিসেবে এনসিপি ৫ই আগস্ট মাঠে ছিল না— তবে তাদের কিছু নেতা নেতৃত্ব দিয়েছে। হাসিনা ও তার দলের দ্বারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে নির্যাতনের...

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ

৪ অক্টোবর (রবিবার), ২০২৬

দীর্ঘ এক বছরের ব্যবধানে ফের হিন্দুত্ববাদী সংগঠনগুলো কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাশের মুক্তির দাবি জানিয়ে শনিবার শিয়ালদহ স্টেশন থেকে মিছিল করে আসা বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ডেপুটি হাইকমিশনেরদিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।...

চাঁদাবাজ না হয়ে শতবার বেয়াদব হতে রাজি: নাসীরুদ্দীন পাটওয়ারী

৪ অক্টোবর (রবিবার), ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘শতবার বেয়াদব হইতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ হইতে রাজি না।’ আগামী স্থানীয় নির্বাচনে চাঁদাবাজি, সন্ত্রাস ও টাকার খেলা হলে গণ-অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট সি ওয়ার্ল্ডের হলরুমে উপজেলা...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৪ অক্টোবর (রবিবার), ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি...

মিরপুরে সরকারি কোয়ার্টারের লিফট ছিঁড়ে আহত ৩

৩ অক্টোবর (শনিবার), ২০২৬

রাজধানীর মিরপুর-১ নম্বরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার...

কমিটিকে বাদ দিয়ে এমপিদের শোডাউন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিতে নতুন মেরূকরণ

৩ অক্টোবর (শনিবার), ২০২৬

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সঙ্গে স্থানীয় দলীয় সংসদ সদস্যদের দূরত্বের বিষয়টি এবার প্রকাশ্যে এসেছে। জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিকে ছাড়াই স্থানীয় সংসদ সদস্যদের উদ্যোগে আয়োজিত হয়েছে প্রতিবাদ সভা ও গণমিছিল। গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাতকানিয়া ও বাঁশখালীতে জামায়াতের কাছে হেরে যাওয়া বিএনপি’র দুই এমপি প্রার্থীও কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার...

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

৩ অক্টোবর (শনিবার), ২০২৬

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) অডিটোরিয়ামে অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় এ অঙ্গীকার করা হয়।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকার...

গির্জা থেকে চুরি হওয়া ৭০ কেজি ওজনের ঘণ্টা ডাস্টবিনে উদ্ধার

৩ অক্টোবর (শনিবার), ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে ঘণ্টাটি সাদা পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাড্ডায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

৩ অক্টোবর (শনিবার), ২০২৬

রাজধানীর মিরপুর-১ নম্বরের বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার...

মামার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন তুরিন আফরোজের মেয়ে

৩ অক্টোবর (শনিবার), ২০২৬

মামার বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি জবরদখল, জোরপূর্বক উচ্ছেদ, ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ তুলেছেন তেজস্বী তুরিন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজের মেয়ে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এই তরুণী তার পরিবারের উপর চলা নির্যাতন ও অসহায়ত্বের চিত্র তুলে ধরে প্রশাসনের...

যাত্রা শুরু করলো বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’

২ অক্টোবর (শুক্রবার), ২০২৬

সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তা জোরদারকরণ এবং প্রযুক্তিভিত্তিক তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল বিকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’তে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে এ উপলক্ষে...

প্রেসিডেন্টের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা বৃদ্ধির আহ্বান

২ অক্টোবর (শুক্রবার), ২০২৬

জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি অভিবাসন, কারিগরি শিক্ষা, বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারিত্ব আরও বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ আহ্বান জানান।প্রেসিডেন্টের প্রেস উইং জানায়, সাক্ষাৎে অস্ট্রেলিয়ার হাইকমিশনার দেশটির গভর্নর জেনারেল মিজ স্যাম...

বিমান ও পর্যটনমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২ অক্টোবর (শুক্রবার), ২০২৬

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন ধাফের বিন উবায়য়া-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার দুপুর ২টায় মন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।...

পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালের এক বিচারপতির মতে, আপিল নিষ্পত্তি হতে ১৪৫ বছর লাগবে

২ অক্টোবর (শুক্রবার), ২০২৬

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন তথা এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের বিষয়ে গঠিত ১৯টি আপিল ট্রাইব্যুনালের একটির দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত একজন বিচারপতি পদত্যাগের ইচ্ছা জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। তিনি জানিয়েছেন, কর্মরত অবস্থায় তিনি দিনে গড়ে মাত্র ১০টি আপিলের শুনানি করতে পেরেছেন। এই গতিতে চললে...

মোজাম্মেল বাবুর স্বাস্থ্য প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ

২ অক্টোবর (শুক্রবার), ২০২৬

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাংবাদিক মোজাম্মেল হক বাবুর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক।শুনানি শেষে তার আইনজীবী...

পল্লবীতে জমি দখলচেষ্টা, গ্রেপ্তার ৭

২ অক্টোবর (শুক্রবার), ২০২৬

রাজধানীর পল্লবীর আলীনগর এলাকায় জমি ‘দখলচেষ্টার’ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাতজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই এলাকার একটি টিনশেড পাকা বাড়ি ভাঙচুরের সময় তাদেরকে হেফাজতে নেয়া হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির মানবজমিনকে বলেন, বিরোধীয় সম্পত্তি নিয়ে এই ঘটনাটি। এ বিষয়ে পল্লবী থানায় একটি অভিযোগ দেয়া...

নিউমুরিং টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, মেয়াদ ১৫ বছর

২ অক্টোবর (শুক্রবার), ২০২৬

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছর মেয়াদে আন্তর্জাতিক টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আওতায় টার্মিনালটি পরিচালনার জন্য চুক্তির খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।একই...

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

১ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

রাজধানী ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করার লক্ষ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো শিগগিরই কাঁচপুরে নির্মাণাধীন নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বুধবার কাঁচপুর বাস টার্মিনালের চলমান অবকাঠামোগত নির্মাণকাজের অগ্রগতি সরজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের...

আজ শুনানি: ন্যায়বিচারের আশায় ফারইস্টের ভুক্তভোগী গ্রাহকরা

১ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

সুবিচার ও নিজেদের কষ্টার্জিত টাকা ফিরে পাওয়ার আশায় আজ (১লা অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দিকে তাকিয়ে আছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লাখ লাখ ভুক্তভোগী গ্রাহক। কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেমায়েত উল্যাহসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিবি কর্তৃক দাখিল করা অভিযোগপত্র সিএমএম কোর্ট কর্তৃক গ্রহণের...

মাদক ব্যবসার বিরোধে সংঘর্ষ

চট্টগ্রামে মুরাদ বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৩

১ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মুরাদ বাহিনীর প্রধান মো. মুরাদ (৪৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার পটিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দুই সহযোগী সুমন (৩৫) ও রুহুল আমিনকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন তথ্যের...

প্রেসিডেন্টের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বিনিয়োগ বাড়ানো-রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান

১ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। বুধবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের প্রেস উইং। প্রেস উইং...

মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

১ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির পেশাদারিত্বের সঙ্গে মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর মাল্টিপারপাস হলে দুই দিনব্যাপী ‘কমিউনিটি পুলিশিং নীতিমালা প্রণয়ন’ সংক্রান্ত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ...