পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান প্রায় দুই দশক ধরে সশস্ত্র বিদ্রোহ ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। সামপ্রতিক সময়ে প্রদেশটিতে সহিংসতার ঘটনা বেশ বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের সশস্ত্রবাহিনীকে লক্ষ্য করে হামলার পরিমাণ অনেক বেড়েছে। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদীদের দমাতে অভিযান জোরালো করেছে পাক বাহিনী।আল জাজিরা, রয়টার্স ও এপিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামপ্রতিক প্রতিবেদনগুলোতে...
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সেনানিবাস ও জলসিঁড়িতে ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষরোপণ করা হবে। সেনাবাহিনী শুধু বৃক্ষরোপণ করে না, বৃক্ষগুলো সংরক্ষণ করে, যত্ন করে। এর ফলে সেনানিবাসগুলো বৃক্ষে পরিপূর্ণ থাকে। গতকাল ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের...
দেশের জাতীয় জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী ও টেকসই করতে জ্বালানি তেলের কৌশলগত মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের যেকোনো ধরনের অস্থিরতার মধ্যেও দেশের শিল্প উৎপাদন ও অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে এবং জ্বালানি খাতকে ঝুঁকিমুক্ত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী,...
অনশনের ১৯ দিন
টানা ১৯তম দিন অনশন করছেন লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুক। অনশন ধর্মঘটে তার স্বাস্থ্যহানির আশঙ্কায় দিল্লি হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন। এতে বলা হয় তার জীবন বাঁচাতে প্রয়োজনীয় সমস্ত সরকারি চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিয়ে অনশনরত ৫৯ বছর বয়সী এই সমাজকর্মী বুধবার রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও...
যুক্তরাষ্ট্র থেকে ২০০ কোটি ডলারের অস্ত্র কিনবে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে আনুমানিক ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো যখন ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের...
জুলাই আন্দোলন সংশ্লিষ্ট ৫৯টি মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে চার্জশিট দিবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, প্রতিটি মামলায় বিপুলসংখ্যক আসামি থাকায় তাদের অবস্থান, ভূমিকা এবং ফরেনসিক তথ্য-প্রমাণ যাচাই...
আটাব নির্বাচন
এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছে। সংগঠনের আপিল বোর্ডের তিন সদস্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এক সদস্য অনুপস্থিত থাকা সত্ত্বেও চার হেভিওয়েট প্রার্থীর আপিল খারিজ ও প্রার্থিতা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হয়েছে। শুধু তাই নয়, শুনানিতে উপস্থিত না থেকেও ওই সদস্য...
বায়ুদূষণে বছরে ৮৮ হাজার অকাল মৃত্যু
সস্প্রতি এক গবেষণায় দেখা গেছে, দেশের ছয়টি প্রধান শহরে সূক্ষ্ম ধূলিকণা দূষণের কারণে বছরে প্রায় ৮৮ হাজার ২৪০ জনের অকাল মৃত্যু হচ্ছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জন মানুষ বায়ুদূষণজনিত কারণে প্রাণ হারাচ্ছেন। একই সঙ্গে বায়ুদূষণের কারণে বছরে প্রায় ২৩ বিলিয়ন ডলার (প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকা) অর্থনৈতিক...
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) ২০২৮-২০২৯ মেয়াদের অস্থায়ী সদস্যপদের নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করেছে ভারত। আগামী বছরের জুনে জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিতব্য নির্বাচনে এশিয়া-প্যাসিফিক গ্রুপের একটি আসনের জন্য তাজিকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দেশটি। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় সোমবার এ প্রচারণার উদ্বোধন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রচারণা বক্তব্যে...
শিশুদের মানবিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও...
ট্রাফিক আইন অমান্য করে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে এক সিএনজি চালককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সবুজবাগ ট্রাফিক জোন। বুধবার দুপুরে মালিবাগ ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তি হলো- মো. খোকন (৩৫)।ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, দুপুর...
‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদ্যাপন উপলক্ষে দেশব্যাপী সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও...
ব্যাংক থেকে মাসে তিনবারের বেশি নগদ টাকা উত্তোলন করলে অতিরিক্ত ফি আদায়ের প্রস্তাব দিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। একইসঙ্গে ব্যাংকিংয়ের ১৪টি সেবায় নতুন ফি চালু ও বিদ্যমান কয়েকটি সেবার চার্জ বাড়ানোরও সুপারিশ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে দেয়া এবিবি’র প্রস্তাবে বলা হয়েছে, একজন গ্রাহক মাসে...
পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা নতুন অ্যালবাম ‘কনফেশনস ওও’ দিয়ে আবারো যুক্তরাষ্ট্রের অ্যালবাম চার্টের শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে পাঁচটি ভিন্ন দশকে (১৯৮০-এর দশক, ২০০০-এর দশক, ২০১০-এর দশক, ২০২০-এর দশক এবং সামগ্রিক ক্যারিয়ারের বিস্তৃত পাঁচ দশকের সময় জুড়ে) নাম্বার ওয়ান অ্যালবাম পাওয়া প্রথম নারী শিল্পী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে খুলনায় বিক্ষোভ করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে নগরীর শিববাড়ী মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে...
দেশের বিভিন্ন অঞ্চলে সামপ্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্বকালে তিনি এ আহ্বান জানান।বন্যা পরিস্থিতি মোকাবিলার বিষয়ে মির্জা ফখরুল বলেন,...
জালিয়াতি ও বিতর্কিত দলিলের মাধ্যমে গুলশানের একটি বাড়ি দখলের অভিযোগে বহুল আলোচিত মামলায় ঐতিহাসিক রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত অগ্রণী ব্যাংকের মাধ্যমে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে সম্পত্তির রেজিস্ট্রি এবং পরবর্তীকালে ওই সম্পত্তির সব ধরনের হস্তান্তর অবৈধ ঘোষণা করেছেন। এর ফলে মূল মালিকের কাছে সম্পত্তি ফিরে...
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী নাসিমা আক্তার (২৭)কে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে প্রধান আসামি ছায়েদুল ইসলাম (৪০)কে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব-১। র্যাব জানিয়েছে, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার কাওরান বাজার...
এইচএসসি পরীক্ষা-২০২৬ এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র বিষয়ের প্রশ্নপত্র (২০২৬ সালের সিলেবাস অনুযায়ী) পরিশোধনের দায়িত্বপ্রাপ্ত ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীনের স্বাক্ষরে এ নোটিশ দেয়া হয়। এতে বলা হয়, সোমবার সকালের পরীক্ষা চলাকালীন পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম...
এরশাদের স্মরণসভায় আনিসুল ইসলাম মাহমুদ
জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয়া হয়নি। অন্তর্বর্তী সরকার একটি দলকে বিরোধী দল বানাতে চেয়েছিল। সুষ্ঠু পরিবেশ হলে আমরা (জাতীয় পার্টি) বিরোধী দলে থাকতাম বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (একাংশ) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, আমরা ভুল করেছি। আমরা শুধু অর্থনৈতিক উন্নতির দিকে গিয়েছি।...
দেশের শিশুদের টাইফয়েড জ্বরের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) ১৫ মাস বয়সী শিশুদের জন্য এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী ১লা আগস্ট থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও বাস্তবায়নের নির্দেশনা দিয়ে দেশের সব বিভাগীয় পরিচালক,...
টিকিটের নামে প্রতারণা
কয়েকশ’ গ্রাহক ও সাব-এজেন্টের কাছ থেকে বিমান টিকিটের অগ্রিম অর্থ গ্রহণ করে টিকিট সরবরাহ না করার অভিযোগে অনলাইনভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (ঋঊইউ)-এর বিরুদ্ধে প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ৯০ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া)...
দেশের যেসব হাসপাতালে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) করা হয়, সেসব প্রতিষ্ঠানে নারী মরদেহের পোস্টমর্টেমের জন্য অন্তত একজন করে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।রিট আবেদনে উল্লেখ...
আদ্-দ্বীন হাসপাতাল তাদের ত্রুটিগুলো সংশোধনের দাবি করে পুনরায় পরিদর্শনের আবেদন করেছে। সরকার পরিদর্শন করে পরিস্থিতি সন্তোষজনক মনে করলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি...
সঠিক রোগ নির্ণয় ও মানুষের দুর্ভোগ লাঘবে চলতি বছরে প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব ও ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করার ঘোঘণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত...
বন্যাকবলিত দেশের পূর্বাঞ্চলের ১১ জেলায় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বলেন, ঝুঁকিপূর্ণ ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে। কোথাও যেন কোনো রোগী চিকিৎসাবঞ্চিত না হন, সেজন্য পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, অ্যান্টিভেনম, চিকিৎসক ও...
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে নেতাদের নিয়ে আত্মসমর্পণের কথা বলেন শেখ হাসিনা।...
বহুপক্ষীয় আঞ্চলিক জোট বিমসটেকের ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার্স (এনএসএ) বৈঠকে অংশ নিচ্ছে ঢাকা। আগামী ১৬ই জুলাই ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলে নয়াদিল্লিকে জানানো হয়েছে।...
নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জাতীয় সংসদে জানিয়েছেন, ২০২৯ সালের মধ্যে কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হবে। এই বন্দর চালু হলে বাংলাদেশে প্রথমবারের প্রায় ৮ হাজার ২০০ টিইইউ ধারণক্ষমতার কন্টেইনারবাহী জাহাজ এবং প্রায় ১ লাখ ডেডওয়েট টন ধারণক্ষমতার মালবাহী জাহাজ সরাসরি বন্দরে ভিড়তে পারবে। এর ফলে সিঙ্গাপুর, কলম্বো ও পোর্ট ক্লাংসহ...
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণের নামে প্রকল্প ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকায় উন্নীত করার বিষয়টি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ধর্মমন্ত্রীর পক্ষে জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইসলামের নাম ভাঙিয়ে...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার কিছু অংশে তরুণ সমাজকে ধর্মীয় উগ্রবাদ, অপপ্রচার ও সামাজিক বিভাজন থেকে দূরে রাখতে স্থানীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের...
জাতীয় সংসদ ভবনের পবিত্র মসজিদ ও বিভিন্ন কক্ষের ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি দলের হুইপ জি কে গউছ। এই পানি পড়ার ঘটনার সত্যতা স্বীকার করতে গিয়ে স্বয়ং স্পিকারের দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজের ঘরের করুণ চিত্র তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন,...
নানা সংকটের মধ্যেও সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয় (রেমিট্যান্স) সংগ্রহে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর নানা সংকটের মধ্যেও রেমিট্যান্স সংগ্রহে এককভাবে আধিপত্য ধরে রেখেছে ইসলামী ব্যাংক। ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংকটি মোট ৬.৮৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে। সাধারণত কৃষি ঋণ বিতরণের জন্য পরিচিত কৃষি...
৪ মিনিট আগে
১৫ মিনিট আগে
৪৬ মিনিট আগে
৫৪ মিনিট আগে