দেশ বিদেশ

শীর্ষ আলেমদের বিএনপিকে সমর্থন জনগণকে সঠিক পথনির্দেশনা দেবে- তারেক রহমান

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বিএনপিকে ইসলামী নেতৃবৃন্দ সমর্থন দেয়ায় দেশের জনগণ তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে বলা হয়, তারেক রহমান দেশের পীর-মাশায়েখ, আলেম-ওলামা, ইমাম ও খতিবদের...

দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

দেশের অভ্যন্তরে ব্যক্তি পর্যায়ে নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের ভেতরে একজন ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ নগদ অর্থ সঙ্গে রাখতে পারেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ...

নতুন সরকারের নিকট স্বাধীন ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস না করার প্রত্যাশা বিশিষ্ট নাগরিকদের

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বাংলাদেশের মানুষ স্বাধীন ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না বলে নতুন সরকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। এই সরকারের কাছে জাতীয় নিরাপত্তাও গুরুত্ব পাবে বলে তারা আশা করেন। দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনে যে দল জিতবে বা পরাজয়বরণ করবে তা মেনে নেয়ার প্রত্যাশাও...

জামায়াত আমীরের সঙ্গে চীন ও জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে চীন ও জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জামায়াত আমীরের বসুন্ধরা কার্যালয়ে এই দু’টি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় সৌজন্য সাক্ষাৎ করে চীন নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদল। অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ওই বৈঠকে ৪ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন...

ঢাকা-১৭: তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ৪ জন স্বতন্ত্র প্রার্থী। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তারা। বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ঢাকা-১৭ আসনের ৪ জন প্রার্থীর মধ্যে দু’জন সশরীরে...

এএফপি’র রিপোর্ট

হাসিনার পতনের পর প্রথম নির্বাচনে ভোট দিতে প্রস্তুত তরুণরা

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান হয়। এরপর দেশের নেতৃত্ব নির্ধারণে বৃহস্পতিবার অনুষ্ঠেয় ঐতিহাসিক নির্বাচনে লাখো বাংলাদেশি তরুণ প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। দেশের ১২ কোটি ৯০ লাখ ভোটারের মধ্যে ১৮ থেকে ২৭ বছর বয়সী ভোটার প্রায় ৪৪ শতাংশ। তাদের অনেকেই বলছেন, শেখ হাসিনার...

পাঁচ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন- অর্থ উপদেষ্টা

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

একীভূত করা পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে এই প্রক্রিয়া জটিল এবং হিসাবনিকাশ করে ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব...

সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

প্রধান উপদেষ্টার বেড়েছে ১ কোটি ৬১ লাখ

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১লা অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন...

হাদির পরিবারের কাছে ফ্ল্যাট হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের কাছে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্যোগে রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস...

শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে: আইজিপি

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে ভোটগ্রহণের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এবার নির্বাচনে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এ...

শিক্ষা উপদেষ্টা

শিক্ষা আইন বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

অন্তর্বর্তী সরকার শিক্ষা আইন প্রণয়নে উদ্যোগ নিলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। দীর্ঘ দেড় বছর শিক্ষা আইন নিয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের হঠাৎ তৎপরতা দেখা যায়। এরই পরিপ্রেক্ষিতে এ কথা বলেন শিক্ষা...

৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। মঙ্গলবার এ ফল প্রকাশ করা হয়। ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। গত ৩০শে জানুয়ারি ঢাকা ও অন্য সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এই...

কেন্দুয়ায় বিএনপি’র কর্মীদের বাড়িতে হামলা, নির্বাচনী অফিস ভাঙচুর, আহত ৮

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পৃথক ঘটনায় বিএনপি’র দুই কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও মারপিটের পাশাপাশি একটি অস্থায়ী নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৭-৮ জন আহত হয়েছেন।কেন্দুয়া উপজেলা বিএনপি’র সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামে বিএনপি’র একটি অস্থায়ী নির্বাচনী অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। স্থানীয় বিএনপি...

গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডি সাফিকুর স্ত্রীসহ ৪ জন রিমান্ডে

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

১১ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান ও তার স্ত্রী বীথিসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন উভয়পক্ষের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।...

সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র চরম ঝুঁকিতে পড়বে: আবদুর রব

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে রাষ্ট্র চরম ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ, সহনশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে রব বলেন, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে...

নেতাকর্মী-প্রার্থীদের কাছ থেকে ভোটের পরিস্থিতি জানলেন তারেক রহমান

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটের প্রচারণা শেষে মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকার নেতাকর্মী এবং প্রার্থীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। কোন এলাকায় কোন প্রার্থীর কী অবস্থা তা তাদের কাছ থেকে জেনেছেন তিনি। এদিন কর্মব্যস্ততায় সময় কেটেছে তার। এ ছাড়া বিদেশি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন তারেক রহমান। দলের গুলশান কার্যালয়ে...

সুষ্ঠু ভোট হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ আসবে: মির্জা ফখরুল

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আসন্ন নির্বাচনের মধ্যদিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশা রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ সৃষ্টি হবে। গতকাল ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন...

‘এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টাঙিয়ে রাখবো’

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে কুড়িগ্রামের প্রতিটি রাস্তার মোড়ে নিজের মোবাইল ফোন নম্বর টাঙিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে গত সোমবার জেলা এনসিপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় ও এনসিপি’র মিডিয়া সেলে তিনি কথাগুলো...

সারা দেশে ২৭ হাজার অগ্নিকাণ্ড নিহত ৮৫

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

২০২৫ সালে সারা দেশে ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যা দিনে গড়ে প্রায় ৭৫টি আগুনের কাছাকাছি। আর এসব আগুনের ঘটনা বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা এবং গ্যাস সিলিন্ডার ও সরবরাহ লাইন লিকেজের কারণে বেশি ঘটেছে বলে চিহ্নিত হয়েছে। গতকাল বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে...

উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-একদিনের মধ্যে প্রকাশ করা হবে: প্রেস সচিব

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-একদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এ তথ্য জানান। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।প্রেস...

ইন্টারনেট ব্যাংকিং ৪ দিন বন্ধ থাকবে

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন বন্ধ থাকবে ৪ দিন। বিকাশ, রকেট ও নগদসহ সব এমএফএস প্ল্যাটফরমে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা (শুধু পি-টু-পি) পাঠানো যাবে। এ ছাড়া, দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে, যার মোট সীমা হবে ১০...

‘জামায়াতকে ভোট দেয়া নাজায়েজ’

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে নাউজুবিল্লাহ্‌। একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে? গতকাল বিকালে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত পথসভায় এসব...

ইএএসডি’র জরিপ : বিএনপি জোট ২০৮, জামায়াত জোট ৪৬ আসনে জয়ের সম্ভাবনা

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফলোআপ জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে এমিনেন্স এসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) নামের একটি সংস্থা। ৪১ হাজার ৫০০ জন মানুষের মতামতের ভিত্তিতে প্রকাশিত এই জরিপ বলা হয়, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন...

হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও মামনুর রহমানের পদত্যাগ

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মামনুর রহমান পদত্যাগ করেছেন। গতকাল সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মামনুর রহমান ২রা ফেব্রুয়ারি ই-মেইলের মাধ্যমে এবং আর নাইমা হায়দার ৫ই ফেব্রুয়ারি স্বহস্তে নিজ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন।...