বরগুনা-১ আসনে ফেসবুকের প্রচারণায় সরগরম ভোটের মাঠ

বরগুনা-১ আসনে ফেসবুকের প্রচারণায় সরগরম ভোটের মাঠ

ফন্ট সাইজ:

নির্বাচনী প্রচার-প্রচারণার সময় শেষ সময়ে বরগুনা-১ (আমতলী-তালতলী ও বরগুনা সদর) আসনে ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গতকার সকাল সাড়ে ৭টায় নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী প্রচারণা সভা-সমাবেশের সময় শেষ হয়েছে। নির্বাচনে পোস্টার না থাকায় প্রার্থী ও তাদের সমর্থকদের বেশি পরিশ্রম পোহাতে হচ্ছে। ফলে নির্বাচনী প্রচার-প্রচারণায় প্রধান সাড়া ফেলছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে ভোট চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিচ্ছেন। ফলে এবারের নির্বাচন নেট দুনিয়ায় ব্যাপকভাবে সাড়া ফেলছে। যা বিগত নির্বাচনগুলোতে এই নির্বাচনের মতো এত বেশি সাড়া ফেলতে পারেনি। সরজমিন এ আসনের নির্বাচনী মাঠঘাট ঘুরে দেখা গেছে, প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় সবচাইতে বেশি প্রাধান্য পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। প্রার্থীদের নিজের নাম থেকে শুরু করে সমর্থক ও দলীয় নেতাকর্মীদের নামে-বেনামে হাজারো আইডি ব্যবহার করে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মানুষজন। প্রচারে প্রচারণার ছবি এবং ভিডিও চিত্র নিমিষের মধ্যেই নেট দুনিয়ায় জানানÑ দিচ্ছেন পছন্দের প্রার্থীর পক্ষে নেটিজেনরা। দেখা গেছে-আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লার নির্বাচনী প্রচার-প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। নেট দুনিয়ায় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন তার নির্বাচনী প্রচার-প্রচারণা। জনপ্রিয়তায় শীর্ষে থাকা এই নেতা সবচাইতে বেশি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তার নির্বাচনী এলাকা বরগুনা সদর আমতলী তালতলী উপজেলার প্রতিটি এলাকায়। তার পক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের সমস্ত নেতাকর্মী নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন। দলীয় নেতাকর্মীদের টার্গেট নির্বাচনে শুধু জয় পেলেই চলবে না ভোটের রেকর্ড সৃষ্টি করে বিজয় অর্জন করতে হবে। সেই লক্ষ্য নিয়েই এই আসনে ভোটের মাঠ সরগরম করে তুলেছেন বিএনপি নেতৃবৃন্দ। এই নির্বাচনী আসনের মানুষজনের দীর্ঘদিনের চাওয়া একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ এখানে জন প্রতিনিধি হয়ে আসবে। মো. নজরুল ইসলাম মোল্লার মধ্যে তার সবটুকুই খুঁজে পেয়েছে এলাকার মানুষ। যার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও নিজেদের ফেসবুক আইডি থেকে তার পক্ষে নেট দুনিয়ায় প্রচার প্রচারণা সরব রেখেছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. অলিউল্লাহর পক্ষেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এই আসনে যারাই প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই তাদের প্রচার-প্রচারণা ফেসবুকের মাধ্যমে নেট দুনিয়ায় সাড়া ফেলেছেন। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বরগুনা জেলা বিএনপি’র আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। এই আসনে ধানের শীষের সঙ্গে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মো. মাহমুদুল হাসান অলিউল্লাহর প্রতিদ্বন্দ্বিতা হবে আভাস পাওয়া যাচ্ছে। এ ছাড়াও ১১ দল সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী এডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জামাল হোসেন তার প্রতীক বাইসাইকেল। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মহিবুল্লাহ হারুন দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেও তার বিশেষ সুবিধা খেলাফত মজলিসের প্রার্থী নাও পেতে পারেন বলে জনসাধারণের মধ্যে গুঞ্জন উঠেছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন