হাদির পরিবারের কাছে ফ্ল্যাট হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

ফন্ট সাইজ:

রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের কাছে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্যোগে রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এ সময় ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন। এদিকে ফ্ল্যাট বাদেও হাদির পরিবারের জীবনযাপনের ব্যয় নির্বাহে আরও এক কোটি টাকা সহায়তা দেবে সরকার।