বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মামনুর রহমান পদত্যাগ করেছেন। গতকাল সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মামনুর রহমান ২রা ফেব্রুয়ারি ই-মেইলের মাধ্যমে এবং আর নাইমা হায়দার ৫ই ফেব্রুয়ারি স্বহস্তে নিজ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পরে হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র সুপ্রিম কোর্ট হতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের দু’জন বিচারপতি মামনুর রহমান গত ২রা ফেব্রুয়ারি ই-মেইলের মাধ্যমে এবং বিচারপতি নাইমা হায়দার গত ৫ই ফেব্রুয়ারি স্বহস্তে নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বীয় পদ হতে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে উভয়ের পদত্যাগপত্র রাষ্ট্রপতির নিকট প্রেরণ করা হয়েছে।
আদালত সূত্র জানায়, বিচারপতি নাইমা হায়দারের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রাথমিক তদন্ত শুরু হয়েছিল। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র দিয়েছেন। দুই বিচারপতি যেদিন পদত্যাগপত্র দিয়েছেন, সেদিনই তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ২রা ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দেন হাইকোর্ট বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি মামনুর রহমান। দেশের বাইরে থেকে এই বিচারপতির পদত্যাগপত্রটি ই-মেইলের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়। দুই দশকের বেশি সময় তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও মামনুর রহমানের পদত্যাগ
স্টাফ রিপোর্টার
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
