নমিনেশন পেতে আমার এক টাকাও খরচ হয়নি- নাদিরা

নমিনেশন পেতে আমার এক টাকাও খরচ হয়নি- নাদিরা

ফন্ট সাইজ:

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-১ শিবচর আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার বলেছেন, বিএনপি’র নমিনেশন পেতে আমাকে একটি টাকাও খরচ করতে হয়নি। আমার রাজনৈতিক আরএস, সিএস ও মাঠের কর্মকাণ্ড দেখেই দল আমাকে নমিনেশন দিয়েছে। আমি মনে করি সৎ ও যোগ্য লোক যদি কাজ করে তবে তা বিফলে যায় না। প্রচারণার শেষ দিনে গত সোমবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের হাতির বাগান মাঠে নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নাদিরা আক্তার এসব কথা বলেন। এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বর্ষীয়ান নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, সদস্য আবুল বাশার সিদ্দিকী, পৌরসভা বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজহুল হুদা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সন্ধ্যার আগেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী আরও বলেন, আপনারা সবাই নিজ নিজ বাড়ি পাহারা দিবেন। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে যায় তাকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দিবেন। ভোট টাকা দিয়ে কেনার বস্তু নয়। ভোট যদি টাকা দিয়েই কেনা যেতো তাহলে আমি নমিনেশন পেতাম না। ১২ তারিখ জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ্‌।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন