প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি)-এর প্রধান নির্বাহী পিটার হল্যান্ড।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে তার প্রেস উইং। সাক্ষাতের সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের চক্ষুস্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
পিটার হল্যান্ড ২০১৮ সাল থেকে বিশ্বব্যাপী অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হ্রাসের বিরুদ্ধে লড়াইয়ের কাজে এই সংস্থার নেতৃত্ব দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহী পিটার হল্যান্ডের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
৬ জুলাই (সোমবার), ২০২৬, ১ঃ০০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
