‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫’ পেলেন ৮ লেখক। এ উপলক্ষে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গতকাল চ্যানেল আই ভবনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ আলো সম্পাদকমণ্ডলীর সভাপতি বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। এর আগে ‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫’-এ কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য ও প্রথম বই- এই পাঁচটি শাখায় মোট ৮ জন লেখককে পুরস্কৃত করার জন্য মনোনীত করা হয়। এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় আব্দুল হাই শিকদার, উপন্যাসে সাদত হোসাইন ও শানারেই দেবী শানু, প্রবন্ধে মোহাম্মদ এজাজ ও মাহবুব আজীজ, শিশু সাহিত্যে আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী এবং প্রথম বই শাখায় দিদারুল আলম। পুরস্কারপ্রাপ্ত গুণী লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা, ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান এবং সহযোগী সম্পাদক রাজু আলীম। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করেছে। উল্লেখ্য, ২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থ থেকে শ্রেষ্ঠ কাজগুলোর জন্য এই সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়।
৮ লেখক পেলেন ‘ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার’
স্টাফ রিপোর্টার
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Md Anisuzzaman
৪ মাস আগেজনাব ফরিদুর রেজা সাগর স্যার ওনি একজন খ্যতিমান লেখক। বিশেষ করে শিশু সাহিত্যর জন্য ওনার অনেক লিখেছেন। ওনার জন্য দোয়া ও শুভকামনা রইলো।