প্রথম রমজানে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার রাজধানীর পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন তারা। বিএনপি’র মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ইফতারের আগে ভাষানটেকের এতিমখানায় যান জুবাইদা রহমান ও জাইমা রহমান। এসময় এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজ হাতে খাবার বিতরণ করেন তারা। পরে দোয়া মাহফিলে শরিক হন এবং এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন তারা। ইফতার শেষে তারা গুলশানের বাসায় ফিরেন। এদিকে পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি এবং ভাষানটেক এলাকার ১৪টি ইতিমখানা এবং হেফ্জ মাদ্রাসায় পুরো রমজান মাসের জন্য ইফতার, রাতের খাবার এবং সেহ্রি বিতরণ করা হবে বিএনপি’র তরফে।
ভাষানটেকে এতিমদের সঙ্গে জুবাইদা-জাইমার ইফতার
স্টাফ রিপোর্টার
২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
