অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ইফতারের পাশাপাশি সংস্থাটির যাকাত আদায় করে দেয়া কয়েকজনকে সম্মাননা সনদ প্রদান ও আজীবন সদস্য সনদ দেয়া হয়েছে। শুক্রবার কাকরাইলস্থ আঞ্জুমান জে.আর.টাওয়ারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, আপনারা যে কাজ করছেন ডেডিকেটেডলি করছেন। যাদের প্রত্যেকের অনেকের নিজস্ব অনেক কাজকর্ম আছে, তারপরেও তার বাইরে গিয়ে তারা আঞ্জুমানকে সাহায্য করার জন্য কাজ করছেন। আমি আপনাদের কীভাবে ধন্যবাদ দেবো, কৃতজ্ঞতা জানাবো- এই ভাষা আমার নেই। ১২০ বছরের একটা প্রতিষ্ঠান, যারা বাংলাদেশে এখনো সুন্দরভাবে নিজের মান-সম্মান রেখে এবং দুর্নীতির ঊর্ধ্বে উঠে কাজ করছে। এভাবে এই প্রতিষ্ঠানটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই বিল্ডিংটা আমাদের চোখের সামনে যে কীভাবে এসেছে আপনারা তো দেখেছেন।
সভাপতির বক্তব্যে আঞ্জুমানের সভাপতি মুফলেহ আল ওসমানী বলেন, দীর্ঘকাল ধরে এই প্রতিষ্ঠানটি আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বেওয়ারিশ লাশ দাফন, এম্বুলেন্স সার্ভিস, শিক্ষা এবং চিকিৎসাক্ষেত্রে আঞ্জুমানের অবদান অতুলনীয়। যখন কেউ থাকে না, তখন আঞ্জুমান থাকে। এই যে নিঃস্বার্থ সেবা, এটিই আঞ্জুমানকে সাধারণ মানুষের হৃদয়ে এক বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আঞ্জুমান মুফিদুল ইসলাম আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং এর সেবার পরিধি আরও বিস্তৃত হবে।
আঞ্জুমানের দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
