আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় পরিষদের নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কমিটির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে। নতুন কমিটিতে আবারো সেক্রেটারি জেনারেল পদ পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। এছাড়া কমিটিতে ৫৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় শূরা কমিটি ও ৮৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে চারজন নায়েবে আমীর ও সাতজনকে সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ঢাকাসহ সারা দেশকে ১৪টি ভাগে বিভক্ত অঞ্চল পরিচালক পদও দেয়া হয়েছে। শুক্রবার দলের আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। বৈঠকে আমীরে জামায়াত কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় দায়িত্বশীল নির্বাচিত করেন ও তাদের শপথ পরিচালনা করেন। জামায়াতের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে নারী সদস্য রয়েছেন ২১ জন। আর ৫৯ জন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যদের মধ্যে নারী সদস্য ১৭ জন। কমিটির চারজন নায়েবে আমীর হলেন- এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম। সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল হলেন- মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যদের মধ্যে রয়েছেন- এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এ টি এম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (এমপি), এডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি), ড. মোহাম্মাদ রেজাউল করিম। ৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম, কমিশনার এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার। সারা দেশে ১৪টি অঞ্চলের পরিচালকদের মধ্যে রয়েছেন- মাওলানা আবদুল হালিম (রংপুর-দিনাজপুর), এটিএম আজহারুল ইসলাম (বগুড়া), মাওলানা রফিকুল ইসলাম খান (রাজশাহী), মোবারক হোসাইন (কুষ্টিয়া-যশোর), অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (খুলনা), এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল (বরিশাল), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন (ময়মনসিংহ), মিয়া গোলাম পরওয়ার (ঢাকা মহানগর), সাইফুল আলম খান মিলন (ঢাকা উত্তর), আবদুর রব (ঢাকা দক্ষিণ), ড. হামিদুর রহমান আযাদ (ফরিদপুর), এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (সিলেট), মাওলানা এটিএম মা’ছুম (কুমিল্লা-নোয়াখালী) ও মাওলানা মুহাম্মাদ শাহজাহান (চট্টগ্রাম)।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের নতুন কমিটি
স্টাফ রিপোর্টার
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
