বাংলারজমিন

নির্বাচনে রংপুর জেলা পুলিশের ৬ স্তরের নিরাপত্তা পরিকল্পনা

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রংপুরে ৬ স্তরের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে জেলা পুলিশ। মঙ্গলবার পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের নির্বাচনী ব্রিফিং প্যারেড শেষে জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন সাংবাদিকদের জানান, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে জেলা পুলিশের আওতাধীন ৬৬৯টি কেন্দ্রে পুলিশ মোতায়েনসহ কেন্দ্রের বাইরে ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স,...

বিশ্বনাথ বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরীর শেষ বিদায়ে জনতার ঢল

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর জানাজায় বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। মঙ্গলবার বেলা আড়াইটায় বিশ্বনাথ পৌরসভার ছারিকোনা এলাকায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিএনপি’র যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সিলেট জেলা বিএনপি’র সভাপতি ও সিলেট জেলার সকল...

চট্টগ্রাম-৪ আসনে ৪৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোট ৪৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় এসব কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে সৈয়দপুর ইউনিয়নে ৭টি, বারৈয়াঢালা ইউনিয়নে ৪টি, সীতাকুণ্ড পৌরসভায় ৩টি, মুরাদপুর ইউনিয়নে ২টি, বাড়বকুণ্ড ইউনিয়নে ৫টি, বাঁশবাড়িয়া ইউনিয়নে ৩টি,...

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ১৫৯টির মধ্যে ৯৯টি ঝুঁকিপূর্ণ

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদর প্রচার-প্রচারণা ইতিমধ্যে শেষ হয়েছে। শুধু বাকি রয়েছে সাধারণ ভোটারদের ব্যালটে সিল মারা। আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নির্বাচন কমিশন ভোটগ্রহণের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনটি ১৫টি ইউনিয়ন ও একটি...

মাগুরায় ৫৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে মোট ৩০১টি কেন্দ্রের ৫৪ টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পুলিশ, বিজিবি, আনসার সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসনে মোট কেন্দ্র রয়েছে ১৫৬ টি, মোট ভোট কক্ষের...

রাজনগরে জামায়াতকর্মীদের ওপর বিএনপি সমর্থকদের হামলা, আহত ৪

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে বিএনপি’র কর্মী-সমর্থকদের হামলায় জামায়াতে ইসলামীর ৩ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সময়ে বিএনপি’র একজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় জামায়াতের সমর্থকদের একটি পিকআপ ভাঙচুর করা হয়েছে। আহত একজনকে ২৫০ শয্যার হসপিটালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে রাজনগর থানার...

গাজীপুরে পোশাক শ্রমিকরা ভোট দিতে ছুটছেন গ্রামে সড়কে দুর্ভোগ

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

গাজীপুরের শিল্প কারখানায় ৪ দিনের ছুটি ঘোষণা হাওয়ায় ভোট দিতে শ্রমিকরা ছুটছেন গ্রামের বাড়িতে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। কোথাও কোথাও থেমে থেমে চলছে যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখী যাত্রীরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগ কমছে। জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই উত্তরাঞ্চল ও উত্তরবঙ্গমুখী...

সৈয়দপুরে লাঙ্গলের নির্বাচনী অফিসে হামলা, আহত ৯

১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

মব সৃষ্টি করে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলমের সৈয়দপুরের নতুন বাবুপাড়া নির্বাচনী অফিসে হামলা চালানো হয়েছে। অভিযোগ আনা হয় ওই অফিস থেকে ভোটারের কাছে টাকা বিলি হচ্ছে। এতে ৯ জন কর্মী-সমর্থক আহত হন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অভিযোগে জানা যায়, গত সোমবার...

শ্যামনগরে বিএনপি’র জনসভা

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় উপজেলা বিএনপি’র আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট হাইস্কুল মাঠে এ এই জনসভা অনুষ্ঠিত হয়। ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন...

সিলেট ১

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপি’র

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সিলেটে তথ্য গোপন করায় সিলেট-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছে বিএনপি। দুপুরে বিএনপি’র প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ নেতারা গিয়ে এ আবেদন জানান। অভিযোগে উল্লেখ করা হয়- জামায়াতে ইসলামীর প্রার্থী...

নারায়ণগঞ্জ ৩

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, ব্যবস্থা না নেয়ার অভিযোগ

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহম্মদ গিয়াস উদ্দিনের প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে সোনারগাঁ শ্রমিক দলের সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভট্টপুর এলাকায় গিয়াস উদ্দিনের নেতাকর্মীরা প্রচারণা করতে গেলে এ ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে গিয়াস উদ্দিনের ৫ কর্মী সহকারী রিটার্নিং...

কেশবপুরে জামায়াত প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

যশোর-৬ (কেশবপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ। লিখিত...

সুনামগঞ্জের ৫টি আসনে ৮৯টি ভোটকেন্দ্র অতিঝুঁকিপূর্ণ

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের ১২ উপজেলার মধ্যে ৯ উপজেলায় মোট ৮৯টি অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করেছে জেলা প্রশাসন। পাশাপাশি জেলায় রয়েছে ১৫৭টি দুর্গম কেন্দ্র ও ২৪২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। নির্বাচন কমিশনের উপজেলা ওয়ারী ভোটকেন্দ্রের সার্বিক তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, সুনামগঞ্জ-৪ আসনের বিশ্বম্ভরপুর এবং সুনামগঞ্জ-৫ আসনের দোয়ারাবাজার উপজেলায় কোনো অতি ঝুঁকিপূর্ণ...

ময়মনসিংহের ১ হাজার ৩৬৫টি ভোটকেন্দ্রের ৫৮৩ টিই ‘ঝুঁকিপূর্ণ’

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ থেকে জানা গেছে, ময়মনসিংহের ১ হাজার ৩৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮৩টিই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিপরীতে সাধারণ কেন্দ্র হিসেবে রয়েছে ৭৮২টি। অর্থাৎ জেলার প্রায় ৪৩ শতাংশ কেন্দ্রেই বিশেষ নজরদারি ও বাড়তি নিরাপত্তার প্রয়োজন। জানা যায়, এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন...

পাথরঘাটায় সাবেক এমপি’র ওপর দুর্বৃত্তদের হামলা

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা উপজেলার নতুন বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাসা থেকে শহরে যাওয়ার পথে তিনি হামলার শিকার হন। জানা গেছে, পৌরসভার ৯নং ওয়ার্ডে নতুন বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন নিজ বাসা থেকে সাবেক সংসদ...

ঘাটাইলে ধানের শীষের জনসভায় মানুষের ঢল, নানা উন্নয়নের প্রতিশ্রুতি

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘাটাইল উপজেলায় বিএনপি’র ধানের শীষের পক্ষে আয়োজিত জনসভায় মানুষের ঢল নেমেছে। পৌর শহর জুড়ে যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। কোথাও তিল ধারণের জায়গা নেই। ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাটি পরিণত হয় জনসমুদ্রে।...

টঙ্গীতে বিএনপি’র নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

গাজীপুরের টঙ্গীতে বিএনপি’র শেষ নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিএনপি’র নেতাকর্মীসহ অর্ধশতাধীক ব্যক্তি দগ্ধ হয়েছেন। সোমবার বিকালে টঙ্গী মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-২ আসনের বিএনপি’র শেষ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হাজারো নেতাকর্মী ও সমর্থক টঙ্গী এলাকায় জড়ো...