রায়পুরে নির্বাচনী প্রচারণা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ৩

রায়পুরে নির্বাচনী প্রচারণা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ৩

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নির্বাচনী প্রচারণা নিয়ে কথা-কাটাকাটিতে জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন কর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যার পর উপজেলার উত্তর কেরোয়া ইউনিয়নের মালিবাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুইপক্ষের মিছিল ও পাল্টাপাল্টি স্ল্লোগানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি মো. ইউনুস অভিযোগ করে বলেন, ‘জামায়াতের একটি মিছিল শেষে কর্মীরা মালিবাড়ীর একটি হোটেলে নাস্তা খেতে বসেন। এ সময় জামায়াতকর্মী শাকিল নির্বাচনে জামায়াতের বিপুল ভোটে বিজয়ের কথা বললে ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ আলম ও তার ছেলের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। ইউনিয়ন জামায়াত সেক্রেটারি ইউনুসের দাবি, যুবদলের মোহাম্মদ আলী ও আরিফ মোল্লাসহ আরও কয়েকজন বিএনপিকর্মী ঘটনাস্থলে এসে জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত তিনজন জামায়াতকর্মী আহত হন। তাদের মধ্যে দু’জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে ইউনিয়ন বিএনপি’র সভাপতি দুলাল মোল্লা বলেন, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ আলমের ছেলের ওপর জামায়াতকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। আমরা শান্ত কেরোয়াকে আশান্ত করতে চাই না। ঘটনার বিষয়ে দলীয়ভাবে খোঁজ নেওয়া হচ্ছে। কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার তথ্য পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন