বান্দরবানে গভীর রাতে বিএনপি’র নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আগুন

বান্দরবানে গভীর রাতে বিএনপি’র নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আগুন

ফন্ট সাইজ:

বান্দরবান পৌর শহরে বিএনপি’র নির্বাচনী প্রচারণার অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এই অগ্নিকাণ্ড চালিয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। সোমবার দিবাগত রাত তিনটার দিকে পৌর শহরের ৮ নং ওয়ার্ড হাফেজঘোনা এলাকায় প্রচারণা অফিসে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত তিনটার দিকে প্রচারণা কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। সকালে পোড়ানো অবস্থায় দেখতে পেয়ে দলের নেতাকর্মীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিএনপি’র নেতাকর্মীরা জানিয়েছেন, নির্বাচনকে বানচাল করতে বিপক্ষ দল রাতে অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। পৌর ওয়ার্ড বিএনপি নেতা আবু সাঈদ বলেন, যারা নির্বাচন চায় না তারা এই অগ্নিসংযোগ করেছে। যারা এই কাজে জড়িত রয়েছে, সেসব অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। বান্দরবান সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, খবর পেয়ে বিএনপি’র প্রচারণা কার্যালয় পরিদর্শন করা হয়েছে। কে বা কারা এই ঘটনায় জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন