চট্টগ্রাম-৪ আসনে ৪৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোট ৪৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় এসব কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে সৈয়দপুর ইউনিয়নে ৭টি, বারৈয়াঢালা ইউনিয়নে ৪টি, সীতাকুণ্ড পৌরসভায় ৩টি, মুরাদপুর ইউনিয়নে ২টি, বাড়বকুণ্ড ইউনিয়নে ৫টি, বাঁশবাড়িয়া ইউনিয়নে ৩টি, কুমিরা ইউনিয়নে ৫টি, সোনাইছড়ি ইউনিয়নে ৩টি এবং ভাটিয়ারী ও সলিমপুর ইউনিয়নে ৮টি করে কেন্দ্র রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এসব কেন্দ্রে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম মানবজমিনকে বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যৌথ বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন