সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় উপজেলা বিএনপি’র আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট হাইস্কুল মাঠে এ এই জনসভা অনুষ্ঠিত হয়। ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হুমায়ুন কবির বলেন, ধানের শীষের ভোট দিলে আপনারা পাবেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে ২ হাজার ৫০০ টাকা কারে পাবেন পরিবারের প্রধান মহিলারা। ১২ তারিখে ধানের শীষে ভোট দিলে আপনাদের এলাকার উন্নয়ন হবে। ডক্টর মনিরুজ্জামানকে ভোট দিয়ে নির্বাচিত করলে হাসপাতাল, রাস্তা ঘাট পর্যটন খাত, সুপেয় পানিসহ সকল বিষয়ে উন্নয়ন হবে ইনশাআল্লাহ। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খাঁন, মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সাউথ আফ্রিকা বিএনপি’র সদস্য আজম খাঁন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এডভোকেট আব্দুস সাত্তার প্রমুখ। এ সময় ড. মনিরুজ্জামান বলেন, আমি এই অল্প সময়ে সকলের কাছে ভোট চাইতে পারিনি, দোয়া নিতে পারিনি। আপনাদের কাছে ক্ষমা চাই। উপকূল সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক মানের শিল্পকারখানা স্থাপন করা হবে, যেখানে শ্যামনগরের প্রায় ৩৫-৪০ হাজার নারী শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এতে নারী ক্ষমতায়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এই অঞ্চলের অবহেলিত জেলে ও বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা হবে। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তারেক রহমানের ঘোষণানুযায়ী মসজিদের ইমাম-মুয়াজ্জিনের পাশাপাশি গির্জা ও মন্দিরের পুরোহিতদেরও সরকারি বেতনের আওতায় আনা হবে। জনসভায় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম লিয়াকত আলী, সাবেক সহ-সভাপতি প্রভাষক আবু সাইদ, সাবেক সাধারণ সম্পাদ সাদেকুর রহমান সাদেক, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা বিএনপি নেতা আশেক-ই এলাহী মুন্না প্রমুখ।
শ্যামনগরে বিএনপি’র জনসভা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলারজমিন
৪ মাস আগে
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬, ৮ঃ২০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
