সিলেট বিভাগে অর্ধেক কেন্দ্রই হচ্ছে ঝুঁকিপূর্ণ

সিলেট বিভাগে অর্ধেক কেন্দ্রই হচ্ছে ঝুঁকিপূর্ণ

ফন্ট সাইজ:

সিলেট বিভাগের ১৯টি আসনে ২ হাজার ৮৮১টি কেন্দ্রের মধ্যে ১ হাজার ১২৬টি কেন্দ্রকে ঝুঁঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বিভাগের সব ভোটকেন্দ্রই সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। প্রতিটি কেন্দ্রে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বিভাগের সংসদীয় ১৯টি আসনে ২ হাজার ৮৮১টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটের ৬টি আসনে ১ হাজার ১৬, সুনামগঞ্জের ৫টি আসনে ৬৬৪, হবিগঞ্জের ৪টি আসনে ৬৪৭ ও মৌলভীবাজারের ৪টি আসনে ৫৫৪টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে ঝুঁকিপূর্ণ ১ হাজার ১২৬টি কেন্দ্রের মধ্যে সিলেটের ৬টি আসনে ২১৭, সুনামগঞ্জের ৫টি আসনে ৪৫১, হবিগঞ্জের ৪টি আসনে ২৩৫ ও মৌলভীবাজারের ৪টি আসনে ২২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত রয়েছে। সিলেটের ৬টি আসনে এক হাজার ১৬টি কেন্দ্র। এরমধ্যে ২১৭টি কেন্দ্রে কোনো সংস্কার করানো হয়নি। সিলেটের বিভিন্ন উপজেলার কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বিয়ানীবাজারে দু’টি, দক্ষিণ সুরমায় ৪টি, ফেঞ্চুগঞ্জে ১২টি, গোয়াইনঘাটে ৪৬টি, কানাইঘাটে ৫০টি, কোম্পানীগঞ্জে ১টি, সদরে ৪৫টি, জকিগঞ্জে ৯টি, জৈন্তাপুরে ২৪টি এবং বালাগঞ্জ উপজেলায় ২৪টি। এদিকে সিলেট নগরীতে ২৯৪টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে ৯৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নগর পুলিশের আওয়ায় মোট ২৯৪টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটকেন্দ্রগুলোতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৬৬৪টি। আসনটিতে অর্ধেকের বেশি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৫টি সংসদীয় আসনের ১২ উপজেলার মধ্যে ৯ উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৯টি। এছাড়াও দুর্গম কেন্দ্র ১৫৭টি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ২৪২টি। সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, সুনামগঞ্জ-৪ আসনের বিশ্বম্ভরপুর এবং সুনামগঞ্জ-৫ আসনের দোয়ারাবাজার উপজেলায় অতি ঝুঁঁকিপূর্ণ কেন্দ্র নেই। জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি মনিটরিং থাকবে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন