চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ১৫৯টির মধ্যে ৯৯টি ঝুঁকিপূর্ণ

ফন্ট সাইজ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদর প্রচার-প্রচারণা ইতিমধ্যে শেষ হয়েছে। শুধু বাকি রয়েছে সাধারণ ভোটারদের ব্যালটে সিল মারা। আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নির্বাচন কমিশন ভোটগ্রহণের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনটি ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এবারের নির্বাচনে উপজেলার ১৫৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ১৮১ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করবেন। তবে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ বলছে এ আসনের ১৫৯টি ভোটকেন্দ্রে মধ্যে ৯৯টি কেন্দ্র রয়েছে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। এর মধ্যে ২৩টি কেন্দ্র রয়েছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। আর এই কেন্দ্রগুলোতে থাকবে বাড়তি নিরাপত্তা। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ১৫৯টি কেন্দ্রে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪টি সেনাবাহিনী টিম, ৪ প্লাটুন বিজিবি, ১৬টি পুলিশের মোবাইল টিম, আনসার ব্যাটালিয়ন ১৬ জন বিশিষ্ট টিম স্ট্রাকিং ফোর্স হিসেবে কাজ করবেন। এ ছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য ভোটগ্রহণে কাজ করবেন। এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪টি সেনাবাহিনী টিম, ৪ প্লাটুন বিজিবি, ১৬টি পুলিশের মোবাইল টিম, আনসার ব্যাটালিয়নের ১৬ জন বিশিষ্ট টিম স্ট্রাকিং ফোর্স হিসেবে কাজ করবেন। এ ছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য ভোটগ্রহণে কাজ করবেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন