বাংলারজমিন

যশোরে অপহৃত ব্যবসায়ী ৯ দিন পর উদ্ধার

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

যশোর থেকে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর উদ্ধার করেছে র‍্যাব। বুধবার সাড়ে ১১টার দিকে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে। যশোর শহরের রায়পাড়া পশু হাসপাতালের সামনে তার একটি ভ্যাটেরিনারি...

মেজর হাফিজ স্পিকার হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

ভোলা-৩ আসনের এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক সদ্য সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহন উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।...

যশোরে এবার গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি অপহৃত, মুক্তিপণ দাবি

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

যশোরে এবার অপহরণের শিকার হলেন আবিদ হোসেন (২৬) নামে গ্রামীণফোনের একজন বিক্রয় প্রতিনিধি। তার স্ত্রীর কাছে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। আবিদের বাবার কাছেও মুক্তিপণ দাবি করে ম্যাসেজ দেয়া হয়েছে। অপহৃত আবিদ সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি গ্রামীণফোনের যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা অফিসের...

শ্রীপুরে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৪

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় সাহিদ সুপার ভিউ মার্কেটে এবং পাইকারি মার্কেটের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আগুনে দগ্ধ হয়েছে বলে জানা যায়। গত বুধবার রাত প্রায় ১১টার দিকে মার্কেটের সামনে হঠাৎ বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।...

লালমোহনে অবৈধ জাল ধ্বংস

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

ভোলার লালমোহন উপজেলায় জাটকা সংরক্ষণ অভিযানে ৮টি বেহুন্দি জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়ছে। বৃহস্পতিবার ভোর থেকে বিকাল পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য অনন্ত ৫ লাখ টাকা। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা...

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

নওগাঁয় পৃথক পৃথকস্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধামইরহাট উপজেলার ভাবীর মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন (৩৮) ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু (৩৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে বিলে শসা...

উখিয়ায় তেলের কৃত্রিম সংকটের অভিযোগ

১৩ মার্চ (শুক্রবার), ২০২৬

কক্সবাজারের উখিয়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সরকার অনুমোদিত কিছু ডিলারের বিরুদ্ধে। বেশি দামে বিক্রির আশায় তেল মজুত করে রেখে অধিকাংশ দোকান বন্ধ রাখছে একটি অসাধু সিন্ডিকেট, এমন অভিযোগ করছেন স্থানীয়রা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষসহ মোটরসাইকেল ও সিএনজি চালকরা। স্থানীয় সূত্রে জানা গেছে,...

সিরাজগঞ্জে চেয়ারম্যানের টেবিল-চেয়ার ভাঙলেন ইউপি সদস্য

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দে হুমায়ুন কবির নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে চেয়ারম্যানের চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হুমায়ুন কবির একই ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য। প্যানেল চেয়ারম্যান ছারোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সকালে উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে ছিলাম। মিটিং শেষ করে...

গাজীপুরে মাদক ও টাকাসহ কারবারি গ্রেপ্তার

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ আলামিন হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার রাজেন্দ্রপুর সেনানিবাসের পাশের নয়নপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট...

ছাতক সমিতি সিলেটের ইফতার ও দোয়া মাহফিল

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারা বাজার) আসনের সংসদ সদস্য জননেতা কলিম উদ্দীন আহমদ মিলন বলেছেন, সিলেটে ছাতকবাসীর ঐক্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ছাতক সমিতি সিলেট। তিনি ইফতার মাহফিল পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন, রমজান মাস কোরআন অবতীর্ণের মাস, তাই এই মাসে বেশি বেশি কোরআন অধ্যয়ন করা আমাদের...

শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন খাদ্য স্থাপনায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার দিনব্যাপী শহরে অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল-আমিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর,...

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন সচিব নিহত

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল তালুকদার (৫০) তারাকান্দা উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি বিসকা ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে...

সুনামগঞ্জে সৌদির উপহার দেওয়া খেজুর বিতরণে ধোঁয়াশা

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে সুনামগঞ্জের ১২ উপজেলায় সৌদি আরবের উপহার দেওয়া ২২৫ কার্টন খেজুর বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ রমজান অতিবাহিত হলেও জেলার বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে এ সব খেজুর বিতরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। খেজুর বিতরণে...

দিরাইয়ে ভিডব্লিউবি তালিকায় ইউপি সদস্যের সরকারি চাকরজীবী ছেলের বউ

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ডলি রানী দাসের বিরুদ্ধে ভিডব্লিউবি কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি নীতিমালা অমান্য করে নিজের সরকারি চাকরিজীবী ছেলের বউকে ভিডব্লিউবি তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। তার ছেলে বিশ্বজিৎ দাস বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করেন।...

লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী

তারেক রহমান বিএনপি’র নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন- তারেক রহমান আগের প্রধানমন্ত্রীদের মতো নয়, একটু ভিন্ন। এটি তার কথা-বার্তা, বক্তব্যে ইতিমধ্যে প্রমাণ করেছেন। জনগণের প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক প্রধানমন্ত্রী। এর আগে এই ধরনের প্রধানমন্ত্রী ছিলেন না। গত মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...

ত্রিশালে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে ঈদের আগে বেতন ও বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে কর্তৃপক্ষ ঈদের আগে আংশিক বেতন ও বোনাস দেয়ার ঘোষণা দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। বুধবার বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে এ অবরোধ করে শ্রমিকরা। জানা যায়, বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে...

চাঁদপুরে যুবককে পিটিয়ে আহত করে বাড়ি ভাঙচুর-লুটপাট

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

চাঁদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এসময় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গতকাল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শেখদি পালতালুক হাজারী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মাছুম খান সেনা ক্যাম্পে ও ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনারস্থান পরিদর্শন...

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ মামলার রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ আদেশ প্রদান করেন। ধর্ষকরা হলো- সদরের পাকুল্যা মধ্যপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে...

লঞ্চে ধর্ষণের জের

হাতিয়ায় এনসিপি-যুবশক্তি ও যুবদলের পাল্টাপাল্টি মিছিলে সংঘর্ষ, আহত ৬

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় নোয়াখালীর হাতিয়াতে এনসিপি-যুবশক্তি ও যুবদলের পাল্টাপাল্টি মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে হাতিয়া উপজেলার ওছখালী শহরে উভয়পক্ষের মিছিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্ষকদের বিচার চেয়ে রাত ৮টার দিকে এনসিপি এবং যুবশক্তি একটি...

ব্রহ্মপুত্র নদ থেকে জেলের জালে উঠে এলো সরকারি দুই বস্তা ওষুধ

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছ ধরার জালে উঠে এলো দুই বস্তা সরকারি ওষুধ। খবর পেয়ে পুলিশ ওষুধগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার বেলা ১১টায় উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে দুই বস্তা সরকারি ওষুধ জব্দ করা হয়। সকাল ১১টার দিকে স্থানীয় জেলেরা ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ ধরার জন্য।...

মৌলভীবাজারে মজুরি-বোনাসের দাবিতে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

মৌলভীবাজারে আসন্ন ঈদুল ফিতরের পূর্বে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাত নির্বিশেষে সকল শ্রমিককে মার্চ মাসের মজুরি ও মাসিক মজুরির সমপরিমাণ উৎসব বোনাস প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ট্রেড ইউনিয়ন সংঘ। মঙ্গলবার রাতে তারাবির নামাজের পর শহরের চৌমুহনাস্থ কার্যালয় হতে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের পূর্বে দলীয় কার্যালয়ে জেলা ট্রেড...

সিলেট নগর আইপি ক্যামেরার আওতায় আসবে : বাণিজ্যমন্ত্রী

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজের গতি আরও বাড়াতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেছেন, সারা দেশের মধ্যে একটি দৃষ্টান্ত হিসেবে সিলেটকে গড়ে তুলতে চান। অপরাধ দমনে শিগগিরই সিলেট নগরীকে অত্যাধুনিক আইপি ক্যামেরার আওতায় আনা হবে বলেও তিনি জানান। মঙ্গলবার...

ছাতক সমিতি সিলেটের ইফতার ও দোয়া মাহফিল

১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারা বাজার) আসনের সংসদ সদস্য জননেতা কলিম উদ্দীন আহমদ মিলন বলেছেন, সিলেটে ছাতকবাসীর ঐক্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ছাতক সমিতি সিলেট। তিনি ইফতার মাহফিল পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন, রমজান মাস কোরআন অবতীর্ণের মাস, তাই এই মাসে বেশি বেশি কোরআন অধ্যয়ন করা আমাদের...