গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় সাহিদ সুপার ভিউ মার্কেটে এবং পাইকারি মার্কেটের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আগুনে দগ্ধ হয়েছে বলে জানা যায়। গত বুধবার রাত প্রায় ১১টার দিকে মার্কেটের সামনে হঠাৎ বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নুরুল করিম জানান, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে রাত ১১টা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ জন আগুনে দগ্ধ হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শ্রীপুরে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৪
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১৩ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
